শেয়ারFacebookWhatsApp

চিত্র- A এর গঠন ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের A চিত্রটি হলো DNA। নিচে DNA এর গঠন বর্ণনা করা হলো- DNA দ্বিসূত্রবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এর একটি সূত্র অন্যটির পরিপূরক। DNA তে পাঁচ কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনঘটিত বেস ক্ষার (এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন) এবং অজৈব ফসফেট থাকে। এ তিনটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে। DNA তে বিদ্যমান নাইট্রোজেন বেসগুলো দুই ধরনের। যথা- পিউরিন ও পাইরিমিডিন। এডিনিন (A) ও গুয়ানিন (G) বেস হলো পিউরিন এবং সাইটোসিন (C) ও থায়ামিন (1) বেস হলো পাইরিমিডিন। একটি সূত্রের এডিনিন (A) অন্য সূত্রের থায়ামিন (T) এর সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (A = T) থাকে এবং এক সূত্রের গুয়ানিন (G) অন্য সূত্রের সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (G = C) থাকে। অর্থাৎ এ বন্ধন সর্বদা পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু এক রকম নয়। হেলিক্সের প্রতিটি ঘূর্ণন ৩৪Å দৈর্ঘ্যবিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং পার্শ্ববর্তী দু'টি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪Å। DNA ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র ২০Å। DNA এর দুটি পলি নিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল

চিত্র- A এর গঠন ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Sylhet · 2023

উত্তর

সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে।

উত্তর

গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তিনি তার গির্জার বাগানে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। এ গবেষণা থেকে তিনি বংশগতিবিদ্যার দুইটি সূত্র প্রকাশ করেন। সূত্র দুইটি এখনও যথাযথ বলে সর্বজনস্বীকৃত। এ বিশেষ অবদানের কারণেই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।

উত্তর

উদ্দীপকের A চিত্রটি হলো DNA। নিচে DNA এর গঠন বর্ণনা করা হলো- DNA দ্বিসূত্রবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এর একটি সূত্র অন্যটির পরিপূরক। DNA তে পাঁচ কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনঘটিত বেস ক্ষার (এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন) এবং অজৈব ফসফেট থাকে। এ তিনটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে। DNA তে বিদ্যমান নাইট্রোজেন বেসগুলো দুই ধরনের। যথা- পিউরিন ও পাইরিমিডিন। এডিনিন (A) ও গুয়ানিন (G) বেস হলো পিউরিন এবং সাইটোসিন (C) ও থায়ামিন (1) বেস হলো পাইরিমিডিন। একটি সূত্রের এডিনিন (A) অন্য সূত্রের থায়ামিন (T) এর সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (A = T) থাকে এবং এক সূত্রের গুয়ানিন (G) অন্য সূত্রের সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত (G = C) থাকে। অর্থাৎ এ বন্ধন সর্বদা পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু এক রকম নয়। হেলিক্সের প্রতিটি ঘূর্ণন ৩৪Å দৈর্ঘ্যবিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং পার্শ্ববর্তী দু'টি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪Å। DNA ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র ২০Å। DNA এর দুটি পলি নিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে।

উত্তর

থ্যালাসেমিয়া একটি বংশগতি রোগ। বাবা-মা এ রোগের বাহক হলে তাদের শিশু বা সন্তানেরা সুস্থ, বাহক কিংবা অসুস্থ হতে পারে। শিশুদের মধ্যে থ্যালাসেমিয়া জিন যদি বাবা-মা উভয় থেকেই আসে তবে সে শিশু অসুস্থ বা থ্যালাসেমিয়া মেজর হয়। আবার, যদি একটি থ্যালাসেমিয়া জিন বাবা অথবা মা থেকে শিশুর মধ্যে আসে তবে সে শিশু বাহক বা মাইনর থ্যালাসেমি হয় আর যদি শিশুর মধ্যে বাবা-মা থেকে কোনো থ্যালাসেমিয়া জিন না আসে তবে সে শিশু সুস্থ হয়। উদ্দীপকের চিত্র-B কে চেকার বোর্ডের মাধ্যমে দেখালে সেখানে সুস্থ, অসুস্থ এবং বাহক শিশু জন্মগ্রহণের সম্ভাবনা দেখা যায় নিম্নরূপ- সুস্থ শিশু (mm) : ১ জন বাহক শিশু (Mm) : ২ জন অসুস্থ শিশু (MM) : ১ জন চেকার বোর্ড শিশুদের ফলাফল question image
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.DNA একটি কেন্দ্রীয় অণু যা নিজের প্রতিরূপ তৈরির ক্ষেত্রে অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিটি বর্ণনা করো।

DNA একটি কেন্দ্রীয় অণু যা নিজের প্রতিরূপ তৈরির ক্ষেত্রে অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিটি বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি কেন? ব্যাখ্যা করো।

থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যোগ্যতমের উর্ধ্বতন বলতে কী বুঝায়?

যোগ্যতমের উর্ধ্বতন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।

থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সেক্স ক্রোমোজোম কী?

সেক্স ক্রোমোজোম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতিতে কীভাবে নতুন প্রজাতির শস্যের উদ্ভব ঘটে? ব্যাখ্যা করো।

প্রকৃতিতে কীভাবে নতুন প্রজাতির শস্যের উদ্ভব ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্রোমোজোম বলতে কী বুঝায়?

ক্রোমোজোম বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.থ্যালাসেমিয়া রোগটি বর্ণনা করো।

থ্যালাসেমিয়া রোগটি বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.DNA অনুলিপন ব্যাখ্যা করো।

DNA অনুলিপন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.DNA অনুলিপন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

DNA অনুলিপন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লিমুলাস কোন ধরনের ফসিল? ব্যাখ্যা করো।

লিমুলাস কোন ধরনের ফসিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।