উল্লিখিত ছকে 'ক' চিহ্ন দ্বারা ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত ছকে 'ক' চিহ্ন দ্বারা ঐতিহাসিক যুক্তফ্রন্টের নির্বাচনের ঘটনাকে নির্দেশ করা হয়েছে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দল পাঁচটি হলো আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, খেলাফতে রব্বানী এবং গণতন্ত্রী দল। যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা। ১৯৫৪ সালের মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন লাভ করে। নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করেন। ফলাফল অনুসারে ৩ এপ্রিল যুক্তফ্রন্টের সরকার শপথ গ্রহণ করলেও মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল। পাকিস্তানিদের ষড়যন্ত্রে সরকার বরখাস্ত করা হয়। তাই ছকে উল্লিখিত ১৯৫৪ সালটি যুক্তফ্রন্টের এ ঘটনাকেই তুলে ধরে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
উল্লিখিত ছকে 'ক' চিহ্ন দ্বারা ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর