উদ্দীপকে জিহাদের দাদা যে আন্দোলনের কথা শোনালেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জিহাদের দাদা যে আন্দোলনের কথা শোনালেন তা হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রের ভাষা কী হবে তা নিয়ে বিতর্কের সূচনা হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকে। 'তমদ্দুন মজলিস', 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ', 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' 'বাংলা ভাষা দাবি দিবস' প্রভৃতি সংগঠনের নানা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন জোরদার হয়। উদ্দীপকের জিহাদের দাদা আবুল হোসেন দেশের গল্প শোনাতে গিয়ে জিহাদকে একটি আন্দোলনের বর্ণনা দিলেন, যা ৪০ এর দশকে শুরু হয়ে ৫০ এর দশকে শেষ হয় এবং এ আন্দোলনে অনেক ছাত্র জনতা শহিদ হয়। জিহাদের দাদার এরূপ বক্তব্যে ভাষা আন্দোলনের পটভূমি প্রকাশ পায়। কেননা পাকিস্তান সৃষ্টির পর হতে রাষ্ট্রভাষা প্রশ্নে বিতর্কের ভিত্তি গড়ে ওঠে ১৯৪৮ সালে এবং এর চূড়ান্ত রূপ দেখা যায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে। ছাত্রসমাজ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে। মিছিলে পুলিশের গুলিতে অনেকে শহিদ হন। উদ্দীপকে বর্ণিত জিহাদের দাদা এই সময়কালের কথাই উল্লেখ করেছেন। তাই এদেশের প্রেক্ষাপটে আন্দোলনটিকে ভাষা আন্দোলন হিসেবে চিহ্নিত করা যায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে জিহাদের দাদা যে আন্দোলনের কথা শোনালেন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
