উদ্দীপকে বিদ্যমান ক্ষুদ্রতম খাদ্য শৃঙ্খলটির পুষ্টি প্রবাহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত খাদ্যজালটি বিশ্লেষণ করলে দেখা যায় যে, এখানে সবচেয়ে ছোটো বা ক্ষুদ্রতম খাদ্য শৃঙ্খলটি হলো তিন স্তর বিশিষ্ট। এমন দুটি খাদ্য শৃঙ্খল হলো— ১. ধানগাছ → মুরগি → মানুষ। ২. ধানগাছ → খরগোশ → মানুষ। নিচে ধানগাছ → মুরগি → মানুষ খাদ্য শৃঙ্খলটির পুষ্টি প্রবাহ ব্যাখ্যা করা হলো— যেকোনো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তথা পুষ্টির মূল উৎস হলো সূর্য। উল্লেখিত খাদ্য শৃঙ্খলের সবুজ উদ্ভিদ (ধানগাছ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যকে রাসায়নিক শক্তি হিসেবে নিজদেহে সঞ্চিত রাখে। এ শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে (ধান গাছ) খাদ্য হিসেবে গ্রহণ করে মুরগি। ফলে সবুজ উদ্ভিদের (ধান গাছ) দেহে সঞ্চিত পুষ্টি মুরগির দেহে স্থানান্তরিত হয়। আবার মুরগিকে খায় মানুষ। তাই মুরগির দেহের সঞ্চিত পুষ্টি সর্বোচ্চ খাদক মানুষের দেহে স্থানান্তরিত হয়। এসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ (ধান গাছ) এসব জৈব বস্তু গ্রহণ করে এবং পুনরায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করে থাকে। এভাবেই খাদ্যশৃঙ্খলে পুষ্টি প্রবাহ চলমান থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে বিদ্যমান ক্ষুদ্রতম খাদ্য শৃঙ্খলটির পুষ্টি প্রবাহ ব্যাখ্যা …
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর