টিস্যু কালচার বলতে কী বোঝ?
উত্তর: টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো টিস্যু কালচার। প্লান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে উদ্ভিদ বিভিন্ন বিভাজনক্ষম অংশ যেমন- শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ, পরাগরেণু ইত্যাদি পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্যে ব্যবহৃত এসব অংশকে বলা হয় এক্সপ্লান্ট। এ প্রযুক্তির মাধ্যমে সারাবছর অধিকসংখ্যক জীবাণুমুক্ত উদ্ভিদ চারা উৎপাদন করা সম্ভব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
টিস্যু কালচার বলতে কী বোঝ?
উত্তর