A ও C এর সম্পর্কটি জীবজগতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ উদ্দীপকের শেষ লাইনের আলোকে মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকের A ও C. যথাক্রমে ব্যাঙ ও সাপ। বাস্তুতন্ত্রে এদের সম্পর্কটি প্রকৃত পক্ষে খাদ্য ও খাদক-এর সম্পর্ক। এ সম্পর্ক জীবজগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য-খাদক সম্পর্কের মাধ্যমেই প্রকৃতিতে জীবজগৎ টিকে আছে। একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে এ সম্পর্কটি নিয়ে আলোচনার মাধ্যমে জীবজগতে এর গুরুত্ব উপলব্ধি করা যায়। এখানে সবুজ ঘাসকে বলা হয় উৎপাদক, যা সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। ঘাসফড়িং সবুজ ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার ব্যাঙ ঘাসফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে, আর ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে সাপ। এভাবে খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে এরা একে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। উপরের খাদ্য-খাদক সম্পর্কের শিকলটিতে যদি ঘাসফড়িং না থাকতো তবে ব্যাঙ খাদ্যাভাবে মারা যেত। আবার ব্যাঙ মারা গেলে খাদ্যাভাবে বিলীন হতো সাপ। এ বাস্তুতন্ত্রে ঘাসফড়িং, ব্যাঙ, বা সাপ না থাকলে পরিবেশে [গণিত] -এর অভাব দেখা দিতো, ফলে [গণিত] এর অভাবে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না। খাদ্য তৈরি করতে না পারলে একসময় সবুজ উদ্ভিদও প্রকৃতি থেকে বিলীন হয়ে যেত। তাই বোঝা যায় যে, খাদ্য-খাদক সম্পর্কটি যদি না থাকতো তবে বাস্তুতন্ত্র তথা পরিবেশ তার ভারসাম্য হারাতো এবং প্রকৃতি থেকে জীবজগৎ বিলীন হয়ে যেত। সুতরাং, উদ্দীপকের A ও C এর সম্পর্কটি জীবজগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
A ও C এর সম্পর্কটি জীবজগতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ উদ্দীপকের শেষ …
উদ্দীপক
পরে তিনি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন জীবজগতের সকল প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল।Dhaka · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর