পরিবেশের ভারস্যাম্য রক্ষায় বিয়োজকের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: বাস্তুতন্ত্রে ছত্রাক ও ব্যাকটেরিয়ার মতো অণুজীব গুলো বিয়োজক হিসেবে কাজ করে। এরা মৃত উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য পদার্থকে পচিয়ে সরল জৈব ও অজৈব উপাদানে রূপান্তর করে মাটির সাথে মিশিয়ে দেয়। মাটির এই পুষ্টি উপাদান গুলো সবুজ উদ্ভিদ পুনরায় খাদ্য তৈরির কাঁচামাল হিসেবে গ্রহণ করে। এভাবে বিয়োজক পরিবেশে পুষ্টির চক্রাকার প্রবাহকে সচল রাখে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
পরিবেশের ভারস্যাম্য রক্ষায় বিয়োজকের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর