দৃশ্যকল্প-১: এর জীব দুটি কী ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর জীব দুটি হলো শিম গাছ ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এরা মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া প্রদর্শন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- মিউচুয়ালিজম এক ধরনের ধনাত্মক আন্তঃক্রিয়া। এ ধরনের আন্তঃক্রিয়ার মাধ্যমে সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়। দৃশ্যকল্প-১ এর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে গুটি তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করাজাতীয় খাদ্য পেয়ে থাকে। এভাবেই শিম উদ্ভিদ ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একে অন্যের দ্বারা উপকৃত হওয়ার মাধ্যমে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া প্রদর্শন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১: এর জীব দুটি কী ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর