উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটিতে ঘাসফড়িং, ব্যাঙ ও ইঁদুর অনুপস্থিত থাকলে বাস্তুতন্ত্রে কী পরিবর্তন হবে? বিশ্লেষণ কর।
উত্তর: পরিবেশের উপাদানগুলো পরস্পরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে সম্পর্কযুক্ত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই জটিল সম্পর্কের সৃষ্টি হয়েছে। পরিবেশের কেবল একটি বিশেষ প্রজাতির বিলুপ্তি বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। সেকারণে পরিবেশ স্থিতিশীল রাখার জন্য জীববৈচিত্র্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটিতে ঘাসফড়িং না থাকলে পরাগায়নে বিঘ্ন ঘটবে। পারাগায়ন না হলে উদ্ভিদগুলোর বিলুপ্তি ঘটবে। ফলে প্রাণির খাদ্যাভাব দেখা দিবে। খাদ্যের অভাবে উদ্দীপকের, খরগোশ, ময়ূর, সাপ, ইঁদুর, হরিণ, বাঘ পেঁচা, ঈগল-এর জীবন বিপন্ন হবে। উদ্দীপকের ২টি বাস্তুতন্ত্রে ১টি পূর্ণবয়ষ্ক ব্যাঙ ১দিনে তার ওজনের সমপরিমাণ পোকা-মাকড় খেয়ে ফেলতে পারে। এই পোকা-মাকড় আমাদের ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে। ব্যাঙ যদি না থাকে তাহলে ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ বেড়ে যাবে। উদ্দীপকে বাস্তুতন্ত্র দুটিতে ইঁদুর অনুপস্থিত থাকলে পেঁচা, ঈগলের খাদ্যভাব দেখা দিবে। ফলে পেঁচা, ঈগলের জীবন বিপন্ন হবে। প্রকৃতির জঞ্জাল সাফ হবেনা। রোগ জীবাণুতে পৃথিবী সয়লাব হবে। অতএব কোন জীবই অপ্রয়োজনীয় না। পরিবেশ থেকে কোনো প্রজাতি বিলুপ্ত হলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। পরিশেষে বলা যায়, বাস্তুতন্ত্র দুটিতে ঘাসফড়িং, ব্যাঙ ও ইঁদুর অনুপস্থিত থাকলে বাস্তুতন্ত্র দুটির অধিকাংশ প্রাণীর বিলুপ্তি ঘটার ফলে বাস্তুতন্ত্রের আমূল পরিবর্তন ঘটবে এবং বাস্তুতন্ত্র তার ভারসাম্য হারাবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের বাস্তুতন্ত্র দুটিতে ঘাসফড়িং, ব্যাঙ ও ইঁদুর অনুপস্থিত থাকল…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
এখানে পাঁচ ধরনের খাদ্যশিকল একত্রে জড়াজড়ি করে একটি খাদ্যজাল সৃষ্টি করে। প্রথম খাদ্যশিকলে ঘাসফড়িং উৎপাদক সবুজ ঘাস খেয়ে বেঁচে থাকে এবং ঘাসফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে সাপ ও সাপকে ময়ূর ভক্ষণ করে। দ্বিতীয় শিকলে সবুজ ঘাসকে ঘাসফড়িং, ঘাসফড়িংকে ব্যাঙ এবং ব্যাঙকে অনেক সময় বাঘ খেয়ে থাকে। তৃতীয় শিকলে সবুজ ঘাসকে ইঁদুর, ইঁদুরকে সাপ এবং সাপকে ময়ূর খেয়ে থাকে। চতুর্থ শিকলে সবুজ ঘাসকে খরগোশ এবং খরগোশকে বাঘ খেয়ে থাকে। পঞ্চম শিকলে সবুজ ঘাসকে হরিণ এবং হরিণকে বাঘ খেয়ে থাকে। এখানে, একাধিক শিকলে একই জীবের উপস্থিত থাকায় শিকলগুলো জড়াজড়ি করে এমন খাদ্যজালের সৃষ্টি করেছে।উত্তর