উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জীবগুলোর মধ্য জীবের পরিবেশকার মিথস্ক্রিয়া ও আন্ত:নির্ভরশীলতা বিশ্লেষণ করলে সেখানে মিউচুয়ালিজম, কমেনসেলিজম ও শোষণ পরিলক্ষিত হয়। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ ও অন্যান্য জীবজন্তু একে অপরের দ্বারা প্রভাবিত এবং কমবেশি নির্ভরশীল। উদ্দীপকে উল্লিখিত জীবগুলোর মধ্যে আমগাছের সাথে পতঙ্গ ও পাখির যে আনঃনির্ভরশীলতা রয়েছে তা মূলত মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে জীবগুলো একে অন্যের দ্বারা উপকৃত হয়। এখানে পতঙ্গ ফুলের মধু আহরণের সময় পরাগায়ন ঘটে এবং আমগাছের ফুল পতঙ্গকে মধু দেয়। আবার পাখি যখন ফল খায় বা ফল নিয়ে অন্যত্র যায় তখন বীজের স্থানান্তর ঘটে। এছাড়াও উদ্দীপকের লাইকেনে রয়েছে শৈবাল ও ছত্রাক। এরা একে অন্যের দ্বারা উপকৃত হয়। এখানে শৈবাল খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদান করে। তাই লাইকেনেও মিউচুয়ালিজম বিদ্যমাম। অন্যদিকে রোহিণী উদ্ভিদ এবং আমগাছের মধ্যকার সম্পর্ক হলো কমেনসেলিজম। এক্ষেত্রে রোহিণী উদ্ভিদ তার মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে এবং আমগাছকে আরোহন করে উপরে ওঠে এবং বেশি পরিমাণ আলো গ্রহণ করে কিন্তু আমগাছের কোনো ক্ষতি করে না। আবার, উদ্দীপকের আমগাছ ও রোহিণীর সাথে স্বর্ণলতার যে সম্পর্ক রয়েছে তা হলো শোষণ। শোষণের ক্ষেত্রে একটি জীব অন্যজীবের ক্ষতি করে নিজে উপকৃত হয়। স্বর্ণলতা আমগাছের দেহে হস্টোরিয়া নামক চোষক অঙ্গের মাধ্যমে খাদ্য সংগ্রহ করে। এতে আমগাছ ও রোহিণী ক্ষতিগ্রস্থ হয়। অতএব উপর্যুক্ত বিশদ আলোচনা থেকে এটা বুঝা যাচ্ছে যে, উদ্দীপকে উল্লেখিত জীবগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা তাদের নিজেদের এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর