'Q [গণিত] ও 'R [গণিত] এর মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে কী?- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের Q ও R দ্বারা যথাক্রমে রোহিনী ও আমগাছকে নির্দেশ করা হয়েছে। রোহিনী এবং আমগাছের মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা দ্বারা মূলত কমেনসেলিজমকে বোঝানো হয়েছে। আমি মনে করি আন্তঃনির্ভরশীলতা অর্থাৎ কমেনসেলিজম পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিনী আমগাছের কোনো ক্ষতি না করে আমগাছকে আরোহণ করে উপরে উঠে যাবে এবং সেখানে সে প্রচুর আলো বাতাস পেয়ে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। ফলে পরিবেশে প্রচুর অক্সিজেন নির্গত হবে। এতে পরিবেশে [গণিত] ও [গণিত] এর ভারসাম্যতা রক্ষা পাবে, পরিবেশ শীতল ও নির্মল থাকবে। গ্রীণ হাউজ প্রতিক্রিয়ার হাত থেকে পরিবেশকে রক্ষায় এ আন্তঃনির্ভরশীলতা প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে। এছাড়া কমেনসেলিজমের কারণে উক্ত অঞ্চলে তথা পরিবেশে বৃষ্টির হারও বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে পরিবেশের উপর প্রভাব ফেলবে। উল্লেখিত আন্তঃনির্ভরশীলতার কারণে সেখানে পশু-পাখির সুন্দর আবাসস্থল তৈরি হতে পারে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে সম্পর্কিত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
'Q ও 'R এর মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা পরিবেশের ভারসাম্য রক্…
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর