'S [গণিত] এর শক্তি কীভাবে B-তে পৌঁছায় ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে একটি পুকুরের বাস্তুতন্ত্র দেখানো হয়েছে। যেকোনো বাস্তুতন্ত্রের মতো পুকুরের বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সূর্য অর্থাৎ চিত্রের 'S [গণিত] । 'S [গণিত] অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ আলো ও তাপশক্তি পৃথিবীতে পৌঁছায় তা কিছু অংশ ব্যবহার করে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। বাস্তুতন্ত্রের পরবর্তী ধাপগুলোর জন্য আলো ও তাপশক্তি প্রাথমিকভাবে উদ্ভিদের প্রস্তুতকৃত শর্করায় রাসায়নিক শক্তি হিসেবে মজুত থাকে। বিভিন্ন প্রকার খাদ্য শিকলের মাধ্যমে উদ্ভিদে জমা হওয়া এই শক্তি বিভিন্ন খাদ্যস্তরে পৌঁছায়। চিত্রে উল্লিখিত পুকুরে বাস্তুসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রকার উৎপাদক যেমন- শৈবাল, উদ্ভিদ, প্লাংকটন, অগভীর পানির উদ্ভিদ 'S [গণিত] 'অর্থাৎ সূর্যের শক্তি দিয়ে খাদ্য তৈরি করে দেহে জমা রাখে। নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার শূককীট, অতিক্ষুদ্র প্রাণী ইত্যাদি প্রথম স্তরের খাদক উৎপাদককে ভক্ষণ করে শক্তি গ্রহণ করে। ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদকরা প্রথম স্তরের খাদকদের ভক্ষণ করে শক্তি লাভ করে। আবার শোল, বোয়াল, ভেটকি প্রভৃতি বড় মাছ যা B দ্বারা চিহ্নিত করা হয়েছে তারা দ্বিতীয় স্তরের খাদকদের ভক্ষণ করে শক্তি লাভ করে। এভাবে সূর্য (S) থেকে শক্তি B অর্থাৎ বড় মাছে পৌঁছায়। সূর্য (S) [গণিত] সবুজ উদ্ভিদ (উৎপাদক) [গণিত] ক্ষুদ্র পোকা (প্রথম স্তরের খাদক) [গণিত] ছোট মাছ (দ্বিতীয় স্তরের খাদক) [গণিত] বড় মাছ (B) (তৃতীয় স্তরের খাদক)
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
'S এর শক্তি কীভাবে B-তে পৌঁছায় ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর