(iii) এর ক্ষেত্রে মানুষের ভূমিকাই প্রধান- মতামত দাও।
উত্তর: উদ্দীপকের (iii) নং অংশে উল্লিখিত পরিবেশ সংরক্ষণ-এর ক্ষেত্রে মানুষ প্রধান ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো— পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণী আজ মানুষের নিয়ন্ত্রণে। মানুষই প্রকৃতির সর্বোচ্চ ব্যবহারকারী। মানুষ খাদ্য হিসেবে উদ্ভিদ থেকে ফল, মূল, কাঠ ইত্যাদি আর প্রাণী থেকে দুধ, ডিম, মাংস ইত্যাদি গ্রহণ করছে। মূলত পৃথিবীর সমস্ত জীবজগতকেই মানুষ নিজের প্রয়োজনে ব্যবহার করছে। বন ধ্বংস করে নিত্য নতুন আবাসস্থল নির্মান, কলকারখানা নির্মান, বড় ধরনের অবকাঠামো নির্মান, চাষাবাদ ইত্যাদির ফলে জীবজগত অনেকটাই হুমকির মধ্যে পড়েছে। তাই, জীবজগত তথা পরিবেশ সংরক্ষণ এখন মানুষের হাতেই। প্রাকৃতির পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বনায়ন, সকল ধরনের দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। এছাড়া, বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, পৃথিবীব্যাপী পরিবেশ উন্নয়নের জন্য কার্বন নিঃসরণ হ্রাসকরণ, সকল ধরনের রাসায়নিক ও পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ, জৈব জ্বালানির ব্যবহার সীমিতকরণ ইত্যাদির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করা সম্ভব। আর, এইসব কার্যাবলী শুধু মানুষের দ্বারাই সম্পাদন করা সম্ভব। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে মানুষের ভূমিকাই প্রধান।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
(iii) এর ক্ষেত্রে মানুষের ভূমিকাই প্রধান- মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর