'G [গণিত] ও 'H [গণিত] এর জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে কোনটিতে অধিক শক্তি ব্যয় হয়? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'G [গণিত] বক্সের জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলটি নিম্নরূপ– সবুজ উদ্ভিদ → পতঙ্গ → ব্যাঙ → সাপ → বাজপাখি। অন্যদিকে 'H [গণিত] বক্সের জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলটি হলো– সবুজ উদ্ভিদ → ইঁদুর → সাপ → বাজপাখি। উপরের খাদ্যশিকল দু'টির মধ্যে 'G [গণিত] বক্সের জীবকূল দ্বারা গঠিত খাদ্য শিকলটি 'H [গণিত] বক্সের জীবকূল দ্বারা গঠিত খাদ্য শিকল থেকে বড়। 'G [গণিত] বক্সের জীবকূল দ্বারা গঠিত খাদ্য শিকলটিতে অধিক সংখ্যক খাদ্যস্তর রয়েছে। বাস্তুতন্ত্রের সব ধরনের খাদ্য শিকলেই প্রতিটি খাদ্যস্তরে কিছু শক্তি অপচয় হয়। এ শিকলটির উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে পতঙ্গ যতটা শক্তি গ্রহণ করে, কিছু শক্তি ব্যয় করার কারনে তার শরীরে ততটা শক্তি জমা হয় না। আবার দ্বিতীয় স্তরের খাদক ব্যাঙ পতঙ্গের দেহ থেকে যে পরিমান শক্তি গ্রহণ করে, তার কিছুটা খরচ হয়ে যায়। এভাবে তৃতীয় স্তরের খাদক সাপ যখন দ্বিতীয় স্তরের খাদক ব্যাঙ থেকে খাদ্য হিসেবে শক্তি গ্রহণ করে, সেখানেও কিছু শক্তির অপচয় ঘটে এবং সর্বোচ্চ খাদক বাজপাখি যখন সাপকে খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে শক্তি নেয়, সেখানেও কিছু শক্তি ব্যয় হয়। সুতরাং দেখা যাচ্ছে যে, এ খাদ্য শিকলটিতে খাদ্যস্তরের সংখ্যা বেশি হওয়ায় সর্বোচ্চ খাদকে শক্তি পৌঁছাতে মোট শক্তির অপচয় বা ব্যয় বেশী হয়। একইভাবে 'H [গণিত] বক্সের জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলে খাদ্যস্তরের সংখ্যা কম হওয়ায় সর্বোচ্চ খাদকে শক্তি পৌঁছতে তুলনামূলকভাবে কম শক্তির অপচয় বা ব্যয় হয়। সুতরাং উপরের বিশ্লেষণ মূলক এ আলোচনা থেকে স্পষ্টভাবে বলা যায় যে, 'G [গণিত] ও 'H [গণিত] এর জীবকূল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে 'G [গণিত] এর জীবকূল দ্বারা গঠিত খাদ্য শিকলটিতে অধিক শক্তি ব্যয় হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১৩ : জীবের পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১৩ : জীবের পরিবেশ · সৃজনশীল
'G ও 'H এর জীবকুল দ্বারা গঠিত খাদ্য শিকলের মধ্যে কোনটিতে অধিক শক্…
উদ্দীপক

Comilla · 2016
উত্তর
উত্তর
উত্তর

উত্তর