ঘটনা-১-এর নির্বাচনের সাথে পাকিস্তান আমলের কোন নির্বাচনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এর নির্বাচনের সাথে পাকিস্তান আমলের ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সাদৃশ্য রয়েছে। শাসক দল মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের এমন টালবাহানা পূর্ব পাকিস্তানের জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের দাবির মুখে ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। উদ্দীপকের ঘটনা-১ এর বিদ্যালয়ে 'স্বাধীনতা দিবস' উদযাপনের দিন কালাম স্যার বক্তৃতা দিতে যেয়ে বলেন, পঞ্চাশের দশকে পূর্ব বাংলায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চারটি দল সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। কালাম স্যারের এরূপ বক্তব্যে ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ইঙ্গিত পাওয়া যায়। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য এবং ক্ষমতাসীন মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেয়। চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়; চারটি দল হলো: আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয় লাভ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-১-এর নির্বাচনের সাথে পাকিস্তান আমলের কোন নির্বাচনের সাদৃশ্য রয়…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর