রীমার দেখা নাটকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।
উত্তর: রীমার দেখা নাটকের ঘটনাটি আমার পাঠ্যপুস্তকের ভাষা আন্দোলনের ঘটনাকে ইঙ্গিত করেছে। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করে। সময়ের সাথে সাথে এ আন্দোলন জোরদার হতে থাকে। ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ফলে আন্দোলন আরও বেগবান হয়। পরিষদের নেতারা ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিন ছাত্র-জনতা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করে এবং এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি করে। এতে সালাম, বরকত, জব্বার, রফিকসহ অনেকে শহিদ হন। উদ্দীপকের দশম শ্রেণির ছাত্রী রীমা টিভিতে নাটক দেখছিল। নাটকে একটি মেডিকেল কলেজের দিক থেকে সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে একটি মিছিল এগিয়ে আসতে দেখা যায়, হঠাৎ পুলিশ মিছিলের উপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়। কেননা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে মিছিল বের করলে পুলিশ তাতে গুলি চালায় এবং অনেকে শহিদ হন যেটি উদ্দীপকে স্পষ্ট। সুতরাং এখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে চিত্র প্রকাশ পেয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
রীমার দেখা নাটকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করছে…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর