রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন?
উত্তর: সাতচল্লিশের দেশ ভাগের পর পাকিস্তানি শাসকগোষ্ঠী নতুন রাষ্ট্র পাকিস্তানে বাংলা ভাষার ওপর খড়গহস্ত হয়। দাপ্তরিক কাজে যেমন- চাকরির পরীক্ষা, মুদ্রা, ডাকটিকিট প্রভৃতি থেকে বাংলা ভাষা বাদ দিতে থাকে। মুসলিম লীগ সরকারের এসব উদ্যোগ রুখে দিতে পূর্ব বাংলার বুদ্ধিজীবীদের একাংশ প্রগতিশীল রাজনীতিবিদ ও ছাত্র সমাজ রাজপথে সক্রিয় আন্দোলন গড়ে তোলে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গড়ে ওঠা আন্দোলন যথাযথভাবে পরিচালনার জন্য গড়ে তোলা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১৯৪৭থেকে ১৯৫২ সাল পর্যন্ত বেশ কয়েকবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত ও পুনর্গঠিত হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন?
উত্তর