“উদ্দীপকের ২য় অংশের প্রভাবই ছিল [গণিত] সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়”- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যৌক্তিক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২য় অংশে আগরতলা মামলা প্রতিফলিত হয়েছে। এই মামলা ও তৎপরবর্তী আন্দোলনের প্রভাবে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে বঙ্গবন্ধুর সম্মতিতে বিপ্লবী পরিষদের পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রাতে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবকয়টি ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পশ্চিম পাকিস্তানিদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দি করবে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেেশর স্বাধীনতা ঘোষণা করবে। পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যাপারে একবার বঙ্গবন্ধু ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। কিন্তু পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পূর্বেই ফাঁস হয়ে গেলে পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। উদ্দীপকের ২য় অংশে বলা হয়েছে, 'B [গণিত] অঞ্চলের একজন নেতা তার অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি কিছু পরিকল্পনা হাতে নেন। ফলে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু 'B [গণিত] অঞ্চলের মানুষের তীব্র আন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এখানে মূলত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিচ্ছবি স্পষ্ট। কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা নিশ্চিত করতে এমনই একটা পরিকল্পনা করেন যা পরবর্তীতে ফাঁস হয়ে যায়। ফলে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের বন্দি করা হয়। শাসকগোষ্ঠী বন্দিদের সামরিক আদালতে বিচার কার্য শুরু করলে পূর্ব বাংলার জনগণ মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু করে। কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সর্বাত্মক আন্দোলনে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুসহ অন্য রাজবন্দিদের মুক্তি দিতে বাধ্য হয়। ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা এবং ছাত্রদের ১১ দফার ভিত্তিতে যে গণআন্দোলন সৃষ্টি হয় তাই ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে পরিণত হয়। পরবর্তীতে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে। কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে ষড়যন্ত্র করলে বাঙালিরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
“উদ্দীপকের ২য় অংশের প্রভাবই ছিল সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়”- ত…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর