'M [গণিত] যে আন্দোলকে নির্দেশ করে তার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: M যে আন্দোলনকে নির্দেশ করে সেই আন্দোলনটি হলো ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলার রাজনৈতিক সংগ্রামের একটি ঐতিহাসিক অধ্যায়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সংঘটিত এ আন্দোলনে আব্দুস সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমেদসহ অনেকে শহিদ হন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা অর্জন করে, যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। উদ্দীপকে M আন্দোলন সম্পর্কে বলা হয়েছে, আন্দোলন পুলিশের গুলিতে ছাত্র শহীদ হন, স্বাধীনভাবে কথা বলার অধিকারের দাবি। -এ তথ্যগুলো ভাষা আন্দোলনকে তুলে ধরে যার পটভূমি ছিলো অনেক গভীরে প্রোথিত। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে অখণ্ড পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। এই রাষ্ট্রের কর্ণধারগণ প্রথমেই শোষণ ও বৈষম্যের হাতিয়ার হিসেবে বাঙালির প্রাণের ভাষা বাংলাকে বেছে নেয়। দেশের মোট জনসংখ্যার ৫৬% ছিল বাংলা ভাষাভাষী। অথচ বাংলা ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী বেশ কিছু কূট পরিকল্পনা করে। কিন্তু সংগ্রামের ঐতিহ্যে লালিত বাঙালি জাতি মাতৃভাষার ওপর আনা আঘাতের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির ছ'মাস না যেতেই তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে রাজপথে নামে। যা চূড়ান্তভাবে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় তৎকালীন পাকিস্তান রাষ্ট্র ১৯৫৬ সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষায় মর্যাদা দিতে বাধ্য হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
'M যে আন্দোলকে নির্দেশ করে তার পটভূমি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর