আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন?
উত্তর: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হবো। রাষ্ট্র আমাদেরকে বিবিধ সুযোগ-সুবিধা ও অধিকার প্রদান করে। এগুলোর পরিবর্তে নাগরিকে হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। অর্থাৎ রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য, নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বোপরি রাষ্ট্রীয় অধিকার ভোগের বিনিময়ে দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন?
উত্তর