১নং-এ কোন ঐতিহাসিক বিষয়টি ফুটে উঠেছে?
উত্তর: উদ্দীপকের ১নং-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি ফুটে উঠেছে। বাংলাদেশ যখন স্বাধীনতার পথে অগ্রসর হচ্ছে তখন বাঙালির স্বাধীনতা আন্দোলনকে অঙ্কুরে বিনষ্ট করতে পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ইতিহাসের বর্বরতম গণহত্যা 'অপারেশন সার্চলাইট' চালায়। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং বহু মানুষকে নির্মমভাবে হত্যা করে। ঐদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ঘোষণাটি ছিল ইংরেজিতে যার বাংলা অনুবাদ ছিল: "ইহাই হয়ত আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।” স্বাধীনতার এ ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে বাঙালি ছাত্র, জনতা, পুলিশ, ইপিআর সাহসিকতার সাথে হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধে নামে। উদ্দীপকের ১নং লেখা আছে, "ইহাই হয়ত আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন।” এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক দেওয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার প্রথম অংশ। উক্ত ঘোষণার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের সূচনা। সুতরাং বলা যায়, উদ্দীপকের ১নং-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ফুটে উঠেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
১নং-এ কোন ঐতিহাসিক বিষয়টি ফুটে উঠেছে?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর