আসামের মতো বালাদেশে ঘটে যাওয়া আন্দোলনটির পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: আসামের মতো বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনটি হলো ভাষা আন্দোলন যেটি ১৯৫২ সালে সংঘঠিত হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা বাংলা হলেও ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণা পূর্ব পাকিস্তানের বাংলাভাষী জনগণকে যথেষ্ট ক্ষুব্ধ করে তোলে। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করে। সময়ের সাথে সাথে এ আন্দোলন জোরদার হতে থাকে। ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ফলে আন্দোলন আরও বেগবান হয়। পরিষদের নেতারা ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভমিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিন ছাত্র-জনতা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করে এবং এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি করে। এতে সালাম, বরকত, জব্বার, রফিকসহ অনেকে শহিদ হন। উদ্দীপকে, ১৯৬১ সালে আসামের শিলচর শহরে বাংলাকে রাষ্ট্রভাষার দাবির আন্দোলনে এক তরুণীসহ ১১ জন নিহত হয়। তাদের আন্দোলনের দরুন বাংলাভাষা শুধু আসামেই নয় পশ্চিমবঙ্গেরও প্রধান ভাষা এবং ভারতবর্ষের প্রধান ৫টি ভাষার একটি হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা পায়। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্র প্রকাশ পায়। এ আন্দোলনের সূচনা হয়েছিল ১৯৪৭সালে এবং শেষ হয় ১৯৫২ সালে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
আসামের মতো বালাদেশে ঘটে যাওয়া আন্দোলনটির পটভূমি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর