উদ্দীপকের ঐতিহাসিক ঘটনাটি বাঙালির সকল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের ঐতিহাসিক ঘটনাটি তথা ভাষা আন্দোলন বাঙালির সকল রাজনেতিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছি। মন্তব্যটি যথার্থ। ভাষা আন্দোলন ছিল মূলত বাঙালির সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন। পরবর্তীকালে এই আন্দোলন অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের সূত্রপাত করে। ভাষা আন্দোলনের সাফল্যই ষাটের দশকের স্বাধিকার আদায়ের রাজনৈতিক আন্দোলনের প্রেরণা জোগায়। আর স্বায়ত্তশাসনের দাবির পথ ধরে আসে স্বাধীনতার দাবি। যার চূড়ান্ত ফল হিসেবে বীর বাঙালি মুক্তিযুদ্ধে জয়লাভ করে স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। উদ্দীপকের বর্ণিত ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি রাজনৈতিকভাবে অধিকার সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলনের ফলে সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রের প্রতি পূর্ব বাংলার বাঙালির মোহ দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তাদের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। বাঙালিরা আত্মপরিচয়ের ভিত্তিতে নিজস্ব অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করে। ঐ আন্দোলন পরবর্তীকালে বাঙালির সব রাজনৈতিক আন্দোলনের পিছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সেই সাথে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে প্রথমে স্বায়ত্তশাসন এবং চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতা আন্দোলনের দিকে পরিচালিত করে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, ভাষা আন্দোলন বাঙালি জাতিকে তাদের আত্মপরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছিল। আর এই ঐক্য ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাঙালির মধ্যে একাত্মতা সৃষ্টি করে তাদের স্বাধীনতা এনে দেয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের ঐতিহাসিক ঘটনাটি বাঙালির সকল রাজনৈতিক আন্দোলনে অনুপ্রেরণা …
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর