উদ্দীপকের দৃশ্য-১ এ নির্দেশিত ঐতিহাসিক আন্দোলনটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এ নির্দেশিত ঐতিহাসিক আন্দোলনটি হলো ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। পাকিস্তান সৃষ্টির পর থেকে শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। এ বৈষম্যের প্রতিবাদ এবং বাঙালির স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা উত্থাপন করেন। পাকিস্তানি শাসকেরা এ দাবিকে মেনে নেয়নি। তাদের অব্যাহত দমন নিপীড়ন বাঙালিকে আন্দোলনের দিকে ঠেলে দেয়। যার ফলস্বরূপ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ১৯৬৯ সালে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। যা ইতিহাসে উনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা শহিদ হন। উদ্দীপকের দৃশ্য-১ এ বলা হয়েছে, বিংশ শতকের ষাটের দশকের শেষ দিকে পূর্ব-বাংলার সাধারণ জনগণ তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামে। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শহিদ হন। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চিত্র প্রকাশ পেয়েছে। এ আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী। স্বাধিকার আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিদের মুক্তিলাভ। তাছাড়া এ আন্দোলনের ফলে লৌহমানব খ্যাত সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। তার পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্যার্জনের পথে অগ্রসর হতে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্য-১ এ নির্দেশিত ঐতিহাসিক আন্দোলনটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর