উদ্দীপকে উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।- পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ঘটনা তথা ছয় দফা দাবির প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। পাকিস্তানের শাসন ও শোষণ থেকে মুক্তি পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৬ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা চালু ও প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান, দেশে অবাধে বিনিময়যোগ্য মুদ্রাব্যবস্থা চালু, অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়াসহ ছয়টি দাবি উত্থাপন করেন। উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষিত হলে পূর্ব বাংলার মানুষ সেই দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলন স্বৈরাচারী আইয়ুব সরকারের ভিত কাঁপিয়ে দেয়। এ আন্দোলন ১৯৬৯ সালে সামরিক শাসন বিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। আর এরই ফলে ত্বরান্বিত হয় স্বৈরশাসক আইয়ুব খানের পদত্যাগ এবং ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়। কিন্তু পাকিস্তানি শাসকরা বিজয়ী প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্রে মেতে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী এদেশে নির্মম গণহত্যা চালায়। ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। প্রায় নয় মাস যুদ্ধের পর বাঙালি স্বাধীনতা অর্জন করে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ৬ দফা দাবি বাঙালি জাতিকে স্বাধীকার আদায়ে ঐক্যবদ্ধ করে, যা পরবর্তী স্বাধীনতা অর্জনের ভিত্তি রচনা করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘট…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর