জনাব কামালের আলোচনায় যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে তা আমাদের দেশের আত্মপ্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: জনাব কামালের আলোচনায় যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে তা হলো ১৯৬৮ সালের আগরতলা মামলা এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। আমাদের দেশের আত্মপ্রকাশে এ দুটি ঘটনার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে এবং তাদের গ্রেপ্তার করে। মামলা শুরু হওয়ার পরই তা প্রত্যাহারের জন্য এদেশের ছাত্র, কৃষক-শ্রমিকসহ অন্যান্য পেশাজীবী লোকেরা তীব্র আন্দোলন শুরু করে। ১৯৬৯ সালে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের ফলে আন্দোলন বিপ্লবাত্মক রূপ ধারণ করে, যা উনসত্তরের গণঅভ্যুত্থান নামে অভিহিত। উদ্দীপকের ঘটনা-২ এ জনাব কামাল বলেন, একসময় আমাদের দেশের জনপ্রিয় নেতার বিরুদ্ধে শাসকবর্গ দেশবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ করে। পরবর্তী বছরে এর বিরুদ্ধে সৃষ্ট আন্দোলনে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক নিহত হন। ফলে আমাদের দেশ আত্মপ্রকাশের দিকে এগিয়ে যায়। পূর্বোক্ত আলোচনায় সুস্পষ্ট যে, উদ্দীপকের ঘটনা আগরতলা মামলা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের স্বাধিকার আন্দোনের ইতিহাসে আগরতলা মামলার প্রেক্ষিতে সৃষ্ট ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিদের মুক্তিলাভ। এছাড়া এ আন্দোলনের ফলেই সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। তার পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা অর্জনের পথে অগ্রসর হতে থাকে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্র তৈরি করে। যার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, আগরতলা মামলার ফলে সৃষ্ট ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ ধরেই জন্ম নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ কারণে প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · সৃজনশীল
জনাব কামালের আলোচনায় যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে তা আমাদের দেশের আত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর