শেয়ারFacebookWhatsApp

বিথি কী প্রকৃতপক্ষে একজন মানবপ্রেমিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, বিথি প্রকৃতপক্ষে একজন মানব প্রেমিক। আমরা জানি, সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়সংযম, শুদ্ধবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ (রাগ না করা) এ দশটি যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি। কারণ মানবতার গঠন ও বিকাশে এ গুণগুলো অপরিহার্য। মানুষের প্রতি মানুষের রয়েছে দরদ, রয়েছে সংবেদনশীলতা। যুগে যুগে মানুষ সত্যের সাধনায় জীবন উৎসর্গ করেছে। মানুষের মঙ্গলের জন্য দুঃখ বরণ করেছে। সেবায়, ত্যাগে, কর্মে নিজেকে বিলিয়ে দিয়ে ধন্য হয়েছে। মানুষের কল্যাণ কামনায় নিজের মেধা, শ্রম কাজে লাগিয়ে সার্থক করেছে, করেছে মহান। নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। উদ্দীপকে বিথি কালীপূজা উপলক্ষ্যে কেনাকাটা করার জন্য বাজারে যায়। রাস্তায় জীর্ণদেহী এক ভিক্ষুক ভিক্ষা চাইলে সে তার জমানো টাকা ভিক্ষুককে দান করে। তার এই দান মানবতার দৃষ্টান্ত। কারণ সে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য নিজের জমানো টাকা ভিক্ষুককে দান করে। এরূপ নিঃস্বার্থ দান অবশ্যই মানবতার দৃষ্টান্ত। উপযুক্ত দৃষ্টান্তের কারণে বলা যায় যে, বিথি প্রকৃতপক্ষে একজন মানব প্রেমিক।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৬: যোগসাধনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৬: যোগসাধনা · সৃজনশীল

বিথি কী প্রকৃতপক্ষে একজন মানবপ্রেমিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উদ্দীপক

মৃণাল বাবু অফিসে যাওয়ার পথে দেখতে পান, একটি দোকানে আগুন লেগেছে। তিনি নিজের জীবনের চিন্তা না করে আগুনে আটকা পড়া কর্মচারীদের উদ্ধার করেন। অন্যদিকে, বিথি কালীপূজা উপলক্ষ্যে কেনাকাটা করার জন্য বাজারে যায়। রাস্তায় জীর্ণদেহী এক ভিক্ষুক ভিক্ষা চাইলে সে তার জমানো টাকা ভিক্ষুককে দান করে।

Mymensingh · 2024

উত্তর

সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ (রাগ না করা) এ দশটি যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি।

উত্তর

সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপনের উপায় বর্ণনা থাকায় মানুষ ধর্মকে শ্রদ্ধা করে। যা হৃদয়ে ধারণ করে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করতে পারে, তাকেই বলে ধর্ম। মানবজীবনের ইহলৌকিক ও পারলৌকিক সুখ এবং নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন উপদেশ, নির্দেশ, রীতিনীতি, আখ্যান-উপাখ্যান ধর্মের মাধ্যমে জানা যায়। এ কারণে ধর্মের প্রতি মানুষের স্বাভাবিক শ্রদ্ধা রয়েছে।

উত্তর

মৃণাল বাবুর সৎসাহস আমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করা হলো - সৎসাহসের প্রভাবে সমাজ উপকৃত হয়। কারণ সৎসাহসী ব্যক্তি সমাজের, দেশের, জাতির জন্য বিভিন্ন ধরনের কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করেন। সৎসাহস একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা কোনো ভালো কাজের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে তাকেই সৎসাহস বলে। সৎসাহস দ্বারা সমাজ প্রভাবিত হয়। কেননা সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের ও জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। তারা সব সময় অন্যের জন্য কাজ করেন। অন্যের মঙ্গল চিন্তা করেন। সৎসাহসী ব্যক্তি দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করেন এবং অত্যাচারীকে প্রতিহত করেন। ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা বীরের ধর্ম। তাই যুদ্ধক্ষেত্রে সৎসাহস দেখানো বীরের কর্তব্য। দ্বাদশবর্ষীয় বালক হয়েও বিভীষণ পুত্র তরণীসেন যুদ্ধক্ষেত্রে সৎসাহস দেখিয়েছিলেন। উদ্দীপকে মৃণাল বাবু অফিসে যাওয়ার পথে দেখতে পান একটি দোকানে আগুন লেগেছে। তিনি নিজের জীবনের চিন্তা না করে আগুনে আটকা পড়া কর্মচারীদের উদ্ধার করেন। এ কাজে জীবনের ঝুঁকি আছে জেনেও তিনি অন্যের মঙ্গলের জন্য চেষ্টা করেন। তার এই চেষ্টার নামই হলো সৎসাহস।

উত্তর

হ্যাঁ, বিথি প্রকৃতপক্ষে একজন মানব প্রেমিক। আমরা জানি, সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়সংযম, শুদ্ধবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ (রাগ না করা) এ দশটি যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি। কারণ মানবতার গঠন ও বিকাশে এ গুণগুলো অপরিহার্য। মানুষের প্রতি মানুষের রয়েছে দরদ, রয়েছে সংবেদনশীলতা। যুগে যুগে মানুষ সত্যের সাধনায় জীবন উৎসর্গ করেছে। মানুষের মঙ্গলের জন্য দুঃখ বরণ করেছে। সেবায়, ত্যাগে, কর্মে নিজেকে বিলিয়ে দিয়ে ধন্য হয়েছে। মানুষের কল্যাণ কামনায় নিজের মেধা, শ্রম কাজে লাগিয়ে সার্থক করেছে, করেছে মহান। নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। উদ্দীপকে বিথি কালীপূজা উপলক্ষ্যে কেনাকাটা করার জন্য বাজারে যায়। রাস্তায় জীর্ণদেহী এক ভিক্ষুক ভিক্ষা চাইলে সে তার জমানো টাকা ভিক্ষুককে দান করে। তার এই দান মানবতার দৃষ্টান্ত। কারণ সে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের জন্য নিজের জমানো টাকা ভিক্ষুককে দান করে। এরূপ নিঃস্বার্থ দান অবশ্যই মানবতার দৃষ্টান্ত। উপযুক্ত দৃষ্টান্তের কারণে বলা যায় যে, বিথি প্রকৃতপক্ষে একজন মানব প্রেমিক।
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৬: যোগসাধনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তন্দ্রা ও মিনতি দুই বোন। দুজনই অসুস্থ। তন্দ্রার শরীর খুবই দুর্বল। হাত-পা কাঁপে। কিছু সময় চলাফেরা করলে পায়ে জোর পায় না, এ কারণে মাঝে মাঝে ঠিকমত দাঁড়াতে ও হাঁটতে পারে না। তার বোন মিনতি ডায়াবেটিস ও কোষ্ঠবদ্ধতায় আক্রান্ত। তাদের দুজনার সমস্যা দেখে তাদের কাকা ভিন্ন ভিন্ন দুটি আসন অনুশীলনের পরামর্শ দেন। দুজনেই মন দিয়ে আসন অনুশীলন করে।

Sylhet · 2023

ক
যোগসাধনা কাকে বলে?
খ
ব্রহ্মচর্য বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে তন্দ্রার আসন অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
ঘ
মিনতি যে আসনটি অনুশীলন করে তার গুরুত্ব পঠিত বইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্রহ্মচর্য বলতে কী বোঝ?

ব্রহ্মচর্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যোগসাধনা কাকে বলে?

যোগসাধনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্পগুলোর আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Mymensingh · 2023

ক
প্রত্যাহার অর্থ কী?
খ
নিরবচ্ছিন্ন গভীর চিন্তার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
গ
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত আসনটির অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
ঘ
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত আসনটির প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিরবচ্ছিন্ন গভীর চিন্তার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

নিরবচ্ছিন্ন গভীর চিন্তার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রত্যাহার অর্থ কী?

প্রত্যাহার অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অমল ও কমল দুই ভাই। কমল প্রায় সময়ই অসুস্থ থাকে। এতে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। অপরদিকে অমলের শরীর স্বাস্থ্য খুবই ভালো। সে শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত যোগাসন অনুশীলন করে। সে, যে আসনটি অনুশীলন করে সে আসনে, দেহ বৃক্ষের মত দেখায়। এই আসনটি করার ফলে অমলের শরীর সর্বদা সুস্থ থাকে।

Chittagong · 2023

ক
"যম” অর্থ কী?
খ
"ধ্যান” বলতে কী বোঝায়?
গ
অমলের অনুশীলনকৃত আসনের অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
ঘ
উক্ত আসনটি অনুশীলন করলে কমল কী উপকার পাবে বলে তুমি মনে কর? তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ধ্যান” বলতে কী বোঝায়?

"ধ্যান” বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."যম” অর্থ কী?

"যম” অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।