শেয়ারFacebookWhatsApp

অয়ন তার পেটের বায়ুর প্রকোপ কমতে কোন আসনটি অনুশীলন করে? ব্যাখ্যা করো।

উত্তর: অয়ন তার পেটের বায়ুর প্রকোপ কমাতে অর্ধকূর্মাসন আসনটি অনুশীলন করে। কূর্ম অর্থ হলো কচ্ছপ। এই আসন অনুশীলনকালে দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। এ আসনটি অনুশীলনের নিয়ম হলো প্রথমে হাঁটু গেড়ে বসতে হয়। তখন দুই হাঁটু আর দুই পায়ের পাতা জোড়া লাগানো থাকে, নিতম্ব থাকে গোড়ালির উপরে। পায়ের তলা থাকে উপর দিকে ফেরানো। এসময় হাত হাঁটুর উপর আরাম করে পাতা থাকবে। হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর সাথে লাগিয়ে এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুল জড়িয়ে ধরতে হবে। হাত দুটো দুই কানের সঙ্গে লেগে থাকবে। মেরুদণ্ড সোজা থাকবে। এবার হাত সোজা রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এ সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দুইপাশে ও উরুতে হালকা চাপ পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর নিশ্বাস নিতে নিতে আগের মতো বসতে হবে। তারপর হাত পা সোজা করে ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে তিন বার করতে হবে। উদ্দীপকে অয়ন পেটের বায়ুর প্রকোপ কমানোর জন্য একটি আসন অনুশীলন করে, যা অর্ধকূর্মাসনকে নির্দেশ করে।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৬: যোগসাধনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৬: যোগসাধনা · সৃজনশীল

অয়ন তার পেটের বায়ুর প্রকোপ কমতে কোন আসনটি অনুশীলন করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

অয়ন ও অর্পা দুই ভাই-বোন। তারা দুজনে নিয়মিত যোগাসন অনুশীলন করে। অয়ন পেটের বায়ুর প্রকোপ কমানোর জন্য একটি আসন অনুশীলন করে। অপরদিকে, অর্পা যে আসনটি অনুশীলন করে তাতে তার শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বৃদ্ধি পায়।

Dhaka · 2025

উত্তর

দেহমনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহাবস্থান তাকে আসন বলে।

উত্তর

মহর্ষি পতঞ্জলি মানুষের আত্মানুসন্ধানে যোগের যে আটটি ধাপকে নির্দেশ করেছেন, সেগুলোকে একত্রে অষ্টাঙ্গযোগ বলে। অষ্টাঙ্গযোগ যোগসাধনার এমন একটি পথ যাতে প্রতি মানুষ নির্ভয়ে পূর্ণ স্বাধীনতার সঙ্গে চলতে পারে। নিজেদের জীবন সুখ-শান্তি ও আনন্দের মাধ্যমে কাটাতে পারে। মহর্ষি পতঞ্জলি বলেন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এই আটটি যোগের অঙ্গ। এগুলো একত্রে অষ্টাঙ্গযোগ নামে পরিচিত।

উত্তর

অয়ন তার পেটের বায়ুর প্রকোপ কমাতে অর্ধকূর্মাসন আসনটি অনুশীলন করে। কূর্ম অর্থ হলো কচ্ছপ। এই আসন অনুশীলনকালে দেহ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। এ আসনটি অনুশীলনের নিয়ম হলো প্রথমে হাঁটু গেড়ে বসতে হয়। তখন দুই হাঁটু আর দুই পায়ের পাতা জোড়া লাগানো থাকে, নিতম্ব থাকে গোড়ালির উপরে। পায়ের তলা থাকে উপর দিকে ফেরানো। এসময় হাত হাঁটুর উপর আরাম করে পাতা থাকবে। হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত অংশ মাটিতে লেগে থাকবে। এবার হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর সাথে লাগিয়ে এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুল জড়িয়ে ধরতে হবে। হাত দুটো দুই কানের সঙ্গে লেগে থাকবে। মেরুদণ্ড সোজা থাকবে। এবার হাত সোজা রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এ সময় যাতে নিতম্ব গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে, বুকে, পাঁজরের দুইপাশে ও উরুতে হালকা চাপ পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে ৩০ সেকেন্ড থাকতে হবে। এরপর নিশ্বাস নিতে নিতে আগের মতো বসতে হবে। তারপর হাত পা সোজা করে ৩০ সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে তিন বার করতে হবে। উদ্দীপকে অয়ন পেটের বায়ুর প্রকোপ কমানোর জন্য একটি আসন অনুশীলন করে, যা অর্ধকূর্মাসনকে নির্দেশ করে।

উত্তর

অর্পার অনুশীলনকৃত আসনটি হলো বৃক্ষাসন। উদ্দীপকে অর্পা যে আসনটি অনুশীলন করে তাতে তার শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। বৃক্ষাসনের ফলেই তার শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। বৃক্ষাসন অনুশীলনকালে আসনকারীর দেহ বৃক্ষের মতো দেখায় বলে একে বৃক্ষাসন বলা হয়। এ আসন অনুশীলনের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নিয়মিত বৃক্ষাসন অনুশীলন করার ফলে শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে। পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। এর ফলে পায়ে জোর পাওয়া যায়, চলাফেরা করার ক্ষমতা বাড়ে। উরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। কোমর ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। বৃক্ষাসন অনুশীলন করলে হাতের ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়। হাঁটু, কনুই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও গ্রন্থি সবল ও নমনীয় হয়। পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যায় এবং পায়ে কোনো দিন বাত হতে পারে না। যাদের হাত-পা কাঁপে, বিশেষ করে পা দুর্বল তাদের জন্য বৃক্ষাসন অনুশীলন খুবই সহায়ক। অনেকের রক্তে অত্যধিক কোলেস্টেরল থাকার দরুন বা অন্য কোনো কারণে পায়ের ধমনিতে শক্ত হলদে চর্বিজাতীয় পদার্থ জমে। নিয়মিত বৃক্ষাসন অনুশীলনে তা রোধ করা যায়। ফলে থ্রম্বোসিস হতে পারে না। সুতরাং বলা যায়, অর্পা বৃক্ষাসন অনুশীলন করে।
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৬: যোগসাধনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তন্দ্রা ও মিনতি দুই বোন। দুজনই অসুস্থ। তন্দ্রার শরীর খুবই দুর্বল। হাত-পা কাঁপে। কিছু সময় চলাফেরা করলে পায়ে জোর পায় না, এ কারণে মাঝে মাঝে ঠিকমত দাঁড়াতে ও হাঁটতে পারে না। তার বোন মিনতি ডায়াবেটিস ও কোষ্ঠবদ্ধতায় আক্রান্ত। তাদের দুজনার সমস্যা দেখে তাদের কাকা ভিন্ন ভিন্ন দুটি আসন অনুশীলনের পরামর্শ দেন। দুজনেই মন দিয়ে আসন অনুশীলন করে।

Sylhet · 2023

ক
যোগসাধনা কাকে বলে?
খ
ব্রহ্মচর্য বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে তন্দ্রার আসন অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
ঘ
মিনতি যে আসনটি অনুশীলন করে তার গুরুত্ব পঠিত বইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্রহ্মচর্য বলতে কী বোঝ?

ব্রহ্মচর্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যোগসাধনা কাকে বলে?

যোগসাধনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্পগুলোর আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Mymensingh · 2023

ক
প্রত্যাহার অর্থ কী?
খ
নিরবচ্ছিন্ন গভীর চিন্তার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
গ
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত আসনটির অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
ঘ
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত আসনটির প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নিরবচ্ছিন্ন গভীর চিন্তার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

নিরবচ্ছিন্ন গভীর চিন্তার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রত্যাহার অর্থ কী?

প্রত্যাহার অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অমল ও কমল দুই ভাই। কমল প্রায় সময়ই অসুস্থ থাকে। এতে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। অপরদিকে অমলের শরীর স্বাস্থ্য খুবই ভালো। সে শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত যোগাসন অনুশীলন করে। সে, যে আসনটি অনুশীলন করে সে আসনে, দেহ বৃক্ষের মত দেখায়। এই আসনটি করার ফলে অমলের শরীর সর্বদা সুস্থ থাকে।

Chittagong · 2023

ক
"যম” অর্থ কী?
খ
"ধ্যান” বলতে কী বোঝায়?
গ
অমলের অনুশীলনকৃত আসনের অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
ঘ
উক্ত আসনটি অনুশীলন করলে কমল কী উপকার পাবে বলে তুমি মনে কর? তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."ধ্যান” বলতে কী বোঝায়?

"ধ্যান” বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."যম” অর্থ কী?

"যম” অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।