শেয়ারFacebookWhatsApp

কনকের মধ্যে যে মহান চিকিৎসকের আদর্শ ফুঠে উঠেছে তা পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: কনকের মধ্যে ভারতের একজন মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ ফুটে উঠেছে। সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তাঁর পিতার নাম বিশ্বামিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্ত্যবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৈদ্য ধন্বন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে। ইন্দ্রের কথামতো ধন্বন্তরী কাশীরাজের পুত্ররূপে দিবোদাস নামে জন্মগ্রহণ করেন। এ কথা জানতে পেরে বিশ্বামিত্র স্বীয় পুত্র সুশ্রুতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য। আধুনিক গবেষকদের মতে, সুশ্রুত খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে বর্তমান ছিলেন। তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন। তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন। এজন্য তাকে বলা হয় 'ভারতীয় শল্যবিদ্যার জনক'। তিনি 'সুশ্রুত সংহিতা' নামে একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থে শল্যবিদ্যার ৩০০ প্রকার পদ্ধতি এবং ১২০টি অস্ত্রের বর্ণনা দিয়েছেন। 'সুশ্রুত সংহিতা' রচনা করে সুশ্রুত মানবজাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন। উদ্দীপকে কনক একজন মহান চিকিৎসক। তিনি মানব শরীরে কাটা-ছেঁড়া বিদ্যায় পারদর্শী। তিনি ঔষধি গাছ-গাছড়ার মাধ্যমে মানুষের চিকিৎসা দেন। ভেষজবিদ্যার চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ রচনা করে তিনি মানব জাতির বিশেষ কল্যাণ সাধন করেন। যা পাঠ্যবইযের মহান চিকিৎসক সুশ্রুতের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, কনকের মধ্যে ভারতের একজন মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ ফুটে উঠেছে।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত · সৃজনশীল

কনকের মধ্যে যে মহান চিকিৎসকের আদর্শ ফুঠে উঠেছে তা পাঠ্যের আলোকে ব্য…

উদ্দীপক

কনক একজন মহান চিকিৎসক। তিনি মানব শরীরে কাটা-ছেঁড়া বিদ্যায় পারদর্শী। তিনি ঔষধি গাছ-গাছড়ার মাধ্যমে মানুষের চিকিৎসা দেন। ভেষজবিদ্যার চিকিৎসাসংক্রান্ত গ্রন্থ রচনা করে তিনি মানব জাতির বিশেষ কল্যাণ সাধন করেন। অন্যদিকে মানিকের স্মরণশক্তি ছিল প্রখর। মানিকের মা, ছেলের ভবিষ্যৎ জানার জন্য এক সন্ন্যাসীকে দিয়ে হাতের রেখা পরীক্ষা করান। এতে করে জানতে পারেন তার ছেলের আয়ু খুবই কম। তার ষোল অথবা বত্রিশ বছরে মৃত্যুর যোগ আছে। এ কথা শুনে মানিক বাকি জীবন ব্রহ্ম সাধনায় কাটাবার সিদ্ধান্ত গ্রহণ করে।

Comilla · 2024

উত্তর

ভগবানের অপূর্ণাঙ্গ অবতারকে অংশাবতার বলে।

উত্তর

নিমাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর কুবেরের নাম নিত্যানন্দ হলো। নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে নিমাইয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুজন দুজনকে চিনতে পারেন, বুঝতে পারেন। তাঁরা দুয়ে মিলে যেন এক। জীবোদ্ধারের জন্য যেন দুই দেহে তাঁদের আবির্ভাব ঘটেছে। সেদিন থেকে কুবেরের নতুন নাম হলো নিত্যানন্দ।

উত্তর

কনকের মধ্যে ভারতের একজন মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ ফুটে উঠেছে। সুশ্রুত প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক ছিলেন। তাঁর পিতার নাম বিশ্বামিত্র মুনি। দেবরাজ ইন্দ্র একদিন মর্ত্যবাসীকে ব্যাধিগ্রস্ত দেখে দেববৈদ্য ধন্বন্তরীকে সমগ্র আয়ুর্বেদ শিক্ষা দেন এবং বলেন পৃথিবীতে জন্ম নিতে। ইন্দ্রের কথামতো ধন্বন্তরী কাশীরাজের পুত্ররূপে দিবোদাস নামে জন্মগ্রহণ করেন। এ কথা জানতে পেরে বিশ্বামিত্র স্বীয় পুত্র সুশ্রুতকে তার নিকট পাঠান আয়ুর্বেদ শিক্ষার জন্য। আধুনিক গবেষকদের মতে, সুশ্রুত খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে বর্তমান ছিলেন। তিনি বর্তমান বারাণসী নগরে গঙ্গার তীরে বাস করতেন এবং চিকিৎসাবিদ্যা চর্চা করতেন। তিনি প্রধানত শল্যবিদ্যার চর্চা করতেন। এজন্য তাকে বলা হয় 'ভারতীয় শল্যবিদ্যার জনক'। তিনি 'সুশ্রুত সংহিতা' নামে একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থে শল্যবিদ্যার ৩০০ প্রকার পদ্ধতি এবং ১২০টি অস্ত্রের বর্ণনা দিয়েছেন। 'সুশ্রুত সংহিতা' রচনা করে সুশ্রুত মানবজাতির বিশেষ মঙ্গল সাধন করেছেন। উদ্দীপকে কনক একজন মহান চিকিৎসক। তিনি মানব শরীরে কাটা-ছেঁড়া বিদ্যায় পারদর্শী। তিনি ঔষধি গাছ-গাছড়ার মাধ্যমে মানুষের চিকিৎসা দেন। ভেষজবিদ্যার চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ রচনা করে তিনি মানব জাতির বিশেষ কল্যাণ সাধন করেন। যা পাঠ্যবইযের মহান চিকিৎসক সুশ্রুতের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, কনকের মধ্যে ভারতের একজন মহান চিকিৎসক সুশ্রুতের আদর্শ ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের মানিকের মধ্যে শ্রীশঙ্করাচার্য মহাপুরুষের আদর্শ লুকায়িত আছে। নিচে তার শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করা হলো - যে সকল ক্ষণজন্মা মনীষী তাদের কর্মকাণ্ডের জন্য পৃথিবীতে অমর হয়ে আছেন তাদের মধ্যে শ্রীশঙ্করাচার্য অন্যতম। পণ্ডিতরা কোষ্ঠী দেখে তার স্বল্প আয়ুর কথা বললে তিনি ব্রহ্ম সাধনায় বাকি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ধর্মগুরু হিসেবে তিনি নতুন জীবন শুরু করেন। তিনি পুণ্যধাম বারাণসীতে আসেন এবং সেখানে ধর্ম প্রচার শুরু করেন। তার ধর্মের মূলকথা 'অদ্বৈতবাদ'। তিনি বলেন, 'ব্রহ্ম সত্য, জগত মিথ্যা জীব ও ব্রহ্মে কোনো পার্থক্য নেই।' শঙ্করাচার্য যখন জন্মগ্রহণ করেন তখন ভারতবর্ষের রাজনৈতিক জীবন যেমন বিপর্যস্ত ছিল, ধর্মীয় জীবনও তেমনি বিপর্যস্ত ছিল। জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে নানা কুসংস্কার ঢুকে পড়েছিল। হিন্দুধর্মও ম্লান হয়ে পড়েছিল। সমাজে বেদের কর্মকাণ্ড অর্থাৎ যাগ-যজ্ঞের প্রাধান্য বেড়ে গিয়েছিল। শঙ্কারচার্য তার অদ্বৈতমত প্রচার করে হিন্দুধর্মের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনেন। 'জীব ও ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই' এ কথা বলে তিনি মানুষের প্রতি মানুষের, এমনকি জীবের প্রতিও মানুষের ভালোবাসাকে জাগিয়ে তোলেন। এর ফলে জীবহিংসা কমে যায়। এটা শঙ্করাচার্যের একটা বড় অবদান। শুধু তা-ই নয়, তিনি যে ব্রহ্মসূত্রের ভাষ্য ও বেদান্তভাষ্য রচনা করেছেন তা হিন্দু ধর্ম ও দর্শন চর্চার ক্ষেত্রে এক অসাধারণ অবদান। এছাড়া তিনি সাধারণ মানুষের জন্য মোহমুদগর, আনন্দলহরী, শিবস্তব, গোবিন্দাষ্টক প্রভৃতি গ্রন্থও রচনা করে গেছেন।
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পরেশ বাবু একজন সজ্জন ব্যক্তি। তিনি সর্বদাই সবার সুখে-দুঃখে পাশে দাঁড়ান। তাঁর প্রতি যে কেউ অন্যায়-অবিচার করুক না কেন তিনি সবাইকে মনেপ্রাণে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখেন। সমাজের অনেক অধার্মিক ব্যক্তিকে ধর্মপথে ফিরিয়ে আনেন। অপরদিকে তাঁর গ্রামের কমল বাবু ধর্ম প্রতিষ্ঠার জন্য দেশে বিদেশে ঘুরে বেড়ান। নিজের উপর ও ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস রেখেই তিনি যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়েন।

Dinajpur · 2024

ক
অবতার কাকে বলে?
খ
বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে পরেশ বাবুর মধ্যে পাঠ্যবইয়ের কার মতাদর্শের সঙ্গে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
"কমল বাবুর অনুসৃত পথের মাধ্যমে ধর্মীয় চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ব"-পাঠ্যপুস্তকের আলোকে বক্তব্যটি মূ ল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন? ব্যাখ্যা কর।

বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অবতার কাকে বলে?

অবতার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমল গ্রামের দরিদ্র মেয়েদের শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও আর্থিক সাহায্য করেন। তিনি মনে করেন, মেয়েদের শিক্ষিত করতে পারলে দরিদ্রতা দূর হবে ও দেশ উন্নত হবে। অপরদিকে মিনু দেবীর লেখাপড়া ও অন্য কিছুর প্রতি তেমন আগ্রহ ছিল না। তিনি প্রকৃতির সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

Sylhet · 2024

ক
পূর্ণাবতার কাকে বলে?
খ
চরক শরীরের কার্যকারিতার কয়টি উপাদানের কথা বলেছেন? ব্যাখ্যা কর।
গ
কমলের মধ্যে তোমার পাঠ্যবইয়ের কোন মহাপুরুষের গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের মিনু দেবীর চরিত্রটি নৈতিক জীবন গঠনে কতটুকু সহায়ক তা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.চরক শরীরের কার্যকারিতার কয়টি উপাদানের কথা বলেছেন? ব্যাখ্যা কর।

চরক শরীরের কার্যকারিতার কয়টি উপাদানের কথা বলেছেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পূর্ণাবতার কাকে বলে?

পূর্ণাবতার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরেশ বাবু একজন ধার্মিক লোক। ছাত্রজীবন শেষে তিনি সমাজসেবায় মনোনিবেশ করেন। সারা ভারত ঘুরে তিনি দেখতে পান, মানুষের দুঃখ-দুদর্শা এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ার চিত্র। নারীদের শিক্ষার জন্য তিনি নানা কর্মকাণ্ড শুরু করেন। তিনি নিজে কয়েকটি বাণী উল্লেখিত করে বলেন, “যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড়ো হতে পারে না।"

Barisal · 2024

ক
দুধাজী কে ছিলেন?
খ
শ্রী বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন?
গ
নরেশ বাবুর কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল পাওয়া যায়- তা বর্ণনা করো।
ঘ
'নরেশ বাবুর কর্মকাণ্ড স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণীর পরিপূরক'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.শ্রী বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন?

শ্রী বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দুধাজী কে ছিলেন?

দুধাজী কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"কমল বাবুর অনুসৃত পথের মাধ্যমে ধর্মীয় চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ব"-পাঠ্যপুস্তকউদ্দীপকে পরেশ বাবুর মধ্যে পাঠ্যবইয়ের কার মতাদর্শের সঙ্গে মিল রয়েছে? ব্যাখ্যা কর।বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন? ব্যাখ্যা কর।অবতার কাকে বলে?উদ্দীপকের মিনু দেবীর চরিত্রটি নৈতিক জীবন গঠনে কতটুকু সহায়ক তা মূল্যায়ন কর।কমলের মধ্যে তোমার পাঠ্যবইয়ের কোন মহাপুরুষের গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।চরক শরীরের কার্যকারিতার কয়টি উপাদানের কথা বলেছেন? ব্যাখ্যা কর।পূর্ণাবতার কাকে বলে?'নরেশ বাবুর কর্মকাণ্ড স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণীর পরিপূরক'- বিশ্লেষণ করো।নরেশ বাবুর কর্মকাণ্ডের সাথে পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল পাওয়া যায়- তা বর্ণনা শ্রী বিজয়কৃষ্ণ কেন ব্রাহ্মধর্ম গ্রহণ করেন?দুধাজী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।