উদ্দীপকের মিনু দেবীর চরিত্রটি নৈতিক জীবন গঠনে কতটুকু সহায়ক তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মিনু দেবীর চরিত্রটি নৈতিক জীবন গঠনে যথেষ্ট সহায়ক। উদ্দীপকে মিনু দেবীর লেখাপড়া ও অন্য কিছুর প্রতি তেমন আগ্রহ ছিল না। তিনি প্রকৃতির সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। যা পাঠ্যবইয়ে শ্রীমার জীবনের সাথে মিল রয়েছে। শৈশবকাল থেকেই শ্রীমার মধ্যে আধ্যাত্মিক ভাব জেগে ওঠে। পড়াশোনার প্রতি তাঁর কোনো আসক্তি ছিল না। মাঝে মাঝেই ধ্যানে মগ্ন হয়ে পড়তেন। পরবর্তীতে তিনি গভীর সাধনায় মগ্ন হন। তিনি উপলব্ধি করেন যে, ঈশ্বর আছেন। তাঁর সঙ্গে মানুষের আত্মিক মিলন সম্ভব। ঈশ্বরকে তিনি জ্যোতির্ময়রূপে দেখতে চান। একবার তিনি এক জ্যোতির্ময় পুরুষকে স্বপ্নে দেখেন। তিনি যেন তাঁকে বলেছেন, ওঠ, আরো উপরে ওঠ। সবাইকে ছাড়িয়ে উপরে ওঠ, সবার মধ্যে ব্যাপ্ত করে দাও নিজের আত্মাকে। এরপর তিনি ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্ব পড়ে ভারতবর্ষে আসেন এবং শ্রীঅরবিন্দ আশ্রমে থেকে দীক্ষা গ্রহণ করেন। এই আশ্রমই ছিল আধ্যাত্মিক সাধনা কেন্দ্র। আশ্রমের সকল কাজকর্ম দ্বারাই তিনি সাধনজীবন অতিবাহিত করেন। তাই বলা যায়, মিনু দেবীর চরিত্রটি নৈতিক জীবন গঠনে যথেষ্ট সহায়ক।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত · সৃজনশীল
উদ্দীপকের মিনু দেবীর চরিত্রটি নৈতিক জীবন গঠনে কতটুকু সহায়ক তা মূল্য…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর