জনাব 'খ' এর কাজটি চিহ্নিতপূর্বক ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'খ'-এর কাজটি ইসলামের দৃষ্টিকোণ থেকে 'মানবসেবা'-এর অন্তর্ভুক্ত। মানবসেবা আখলাকে হামিদাহর অন্যতম বিষয়। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন, তিনি মহৎপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন, আল্লাহ তায়ালাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবি (সা.) বলেন, 'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারি)। অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।' (তিরমিযি) উদ্দীপকে দেখা যায়, বন্যায় এলাকার সকল রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়। এতে 'খ' তার ব্যক্তিগত তহবিল হতে ১০ লক্ষ টাকা দিয়ে গ্রামের মেঠো পথ সংস্কার করে দেন। এটি মানবসেবার অনন্য দৃষ্টান্ত। মানবসেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকে। মহানবি (সা.) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, 'তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ম ব্যক্তির সেবা কর, বন্দীকে মুক্ত কর এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত কর।' (বুখারি) পরিশেষে বলা যায় যে, সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুল (সা.)-এর আদর্শ। আমাদের তিনি এজন্য অনুপ্রাণিত করে গেছেন। সুতরাং আমাদের যথাসম্ভম্ব সব মানুষের সেবা করা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জনাব 'খ' এর কাজটি চিহ্নিতপূর্বক ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর