কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।
উত্তর: শরিয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছেন। কিয়াসের নীতিমালা হলো— ১. যেসব বিষয়ে সমাধান কুরআন, হাদিস, ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। ২. কিয়াস কখনোই কুরআন, সুন্নাহ ও ইজমার বিপরীত হবে না। ৩. কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। ৪. কুরআন, হাদিস, ইজমার দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতিবিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতাবহির্ভূত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।
উত্তর