হযরত উসমান (রাঃ) কে জামিউল কুরআন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: আল কুরআন যথাযথভাবে সংরক্ষণ করায় হযরত উসমান (রা)-কে জামিউল কুরআন বা কুরআন সংকলনকারী বলা হয়। তৎকালীন আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপভাষায় কুরআন তিলাওয়াত করা হতো। পরবর্তীকালে এটি মুসলিম উম্মাহর জন্য জটিল সমস্যা হয়ে দাঁড়ায়। এতে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার উপক্রম হয়। হযরত উসমান (রা) অবস্থার গুরুত্ব উপলব্ধি করে এ ব্যাপারে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেন এবং হাফসা (রা)-এর কাছে রক্ষিত কুরআনের মূল কপি এনে তার অনেকগুলো কপি করিয়ে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। ফলে একই রীতিতে কুরআন পাঠের রেওয়াজ শুরু হয়। এজন্য তাকে 'জামিউল কুরআন' বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
হযরত উসমান (রাঃ) কে জামিউল কুরআন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর