ইমাম সাহেবের উদ্বৃত্ত আয়াতটি কোন সূরার অন্তর্ভুক্ত তা উল্লেখপূর্বক উহার শিক্ষা বিশ্লেষণ কর।
উত্তর: ইমাম সাহেবের উদ্বৃত্ত আয়াতটি পবিত্র কুরআনের সূরা আত-তীনের অন্তর্ভুক্ত। সূরা আত্-তীনে মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এ সূরা থেকে আমরা জানতে পারি, মানুষ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। মানুষকে পথিবীর সকল কিছুর উপরে স্থান দেওয়া হয়েছে। আর এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে মানুষকে অবশ্যই সৎকর্মশীল হতে হবে। কেননা মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের ওপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়, যা ইমাম সাহেবের উদ্ধৃত আয়াতটির সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে দেখা যায়, ইমাম সাহেব মুসল্লিদের জিজ্ঞেস করেছিল সৃষ্টির মধ্যে গঠনের দিক দিয়ে সুন্দরতম কী? পরে মুসল্লিরা দুই রকম উত্তর দিয়েছিল। তখন ইমাম সাহেব সূরা আত্-তীনের আয়াত উদ্ধৃত করে বলেন, 'নিশ্চয়ই আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি।' মানবজীবনে সূরা আত্-তীনের শিক্ষা অপরিসীম। সূরা আত্-তীনের আলোকে আমরা জানতে পারি, আল্লাহ তায়ালা সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি শেষ বিচারের দিন সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। সৎকর্মশীলগণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবেন। অন্যদিকে যারা অসৎকাজে লিপ্ত হয়, আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত ও অপমানিত করবেন। এ থেকে বোঝা যায় যে, সূরা আত্-তীনের শিক্ষা ও তাৎপর্য অপরিসীম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইমাম সাহেবের উদ্বৃত্ত আয়াতটি কোন সূরার অন্তর্ভুক্ত তা উল্লেখপূর্বক …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর