আরিফ সাহেবের কাজটি কী হিসেবে গণ্য হবে? হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: আরিফ সাহেবের কাজটি রাসুল (সা.)-এর হাদিস অনুযায়ী সদকা (দান) হিসেবে গণ্য হবে। মানুষ বৃক্ষের মাধ্যমে নানাভাবে উপকৃত হয়। এর মাধ্যমে মানুষ পার্থিব কল্যাণ লাভের পাশাপাশি পরকালীন সাফল্যও লাভ করতে পারে। আরিফ সাহেবও তার কাজটির দ্বারা অনুরূপ কল্যাণ লাভ করবেন। উদ্দীপকে লক্ষণীয় যে, আরিফ সাহেব তার বাড়ির চারপাশে অনেক ফলের গাছ লাগিয়েছেন। মানুষ এসব গাছের ছায়ায় বসে আরাম করে এবং পাখিরা ফল খায়, এতে তিনি আনন্দ অনুভব করেন। ইসলামের দৃষ্টিতে তার এ কাজটি সদকা হিসেবে গণ্য। কারণ হাদিসে বলা হয়েছে- 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে' (বুখারি ও মুসলিম)। পশু-পাখি, জীব-জন্তু ও কীট-পতঙ্গ বৃক্ষের ফল, খেতের ফসল খেয়ে জীবনধারণ করে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব (পুণ্য) লাভ করবেন। ঐ ফল-ফসল দান করে দিলে যে সাওয়াব হতো, পশুপাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সে পরিমাণ সাওয়াব দিয়ে দেন। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আরিফ সাহেবের কাজটি সদকা হিসেবে গণ্য হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
আরিফ সাহেবের কাজটি কী হিসেবে গণ্য হবে? হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর