উদ্দীপকে রোহানের মধ্যে পবিত্র আল্-কুরআনের কোন সূরার শিক্ষা পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রোহানের মধ্যে পবিত্র আল কুরআনের সূরা আদ-দুহার শিক্ষা পরিলক্ষিত হয়েছে। সূরা আদ-দুহা আল-কুরআনের ৯৩তম সূরা। এর আয়াত সংখ্যা ১১। এটি মক্কায় নাজিল হয়। সূরা আদ-দুহার ৯ ও ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, 'সুতরাং আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না এবং প্রার্থীকে ধমক দিবেন না।' এ আয়াত দুটির শিক্ষা হলো ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। অভাবী, সাহায্যপ্রার্থী ও ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না; বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। এরই প্রেক্ষিতে উদ্দীপকে রোহানের সামনে এতিমের উপর অত্যাচার-নির্যাতন হলে সে প্রতিবাদী হয়ে উঠে। সে কখনও কোনো এতিমকে খালি হাতে ফিরিয়ে দেয় না। রোহান সাধ্যমতো চেষ্টা করে। সুতরাং বলা যায়, রোহানের কর্মকাণ্ডে সূরা আদ-দুহার শিক্ষার প্রতিফলন ঘটেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
উদ্দীপকে রোহানের মধ্যে পবিত্র আল্-কুরআনের কোন সূরার শিক্ষা পরিলক্ষি…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর