"রাসুল তোমাদের যা দেন, তা তোমরা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।"- বুঝিয়ে লেখ।
উত্তর: কোথায়, কীভাবে, কোন সময়ে সালাত আদায় করতে হবে এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল-কুরআনে পাওয়া যায় না। বরং রাসুলুল্লাহ (সা.)-এর ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়মকানুন তাঁর হাদিস বা সুন্নাহ এর মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এভাবে আল-কুরআনের নির্দেশ ও সুন্নাহার বর্ণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা হয়। মূলত, সুন্নাহ বা হাদিস হলো আল-কুরআনের পরিপূরক। আল-কুরআনে একে শরিয়তের দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন- وَمَا أَتْكُمُ الرُّسُوْلُ فَخُذُوهُ وَمَا نَهُكُمْ عَنْهُ فَانْتَهُوْا অর্থ: "রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।" (সূরা আল-হাশর, আয়াত: ৭) সুতরাং প্রমাণিত হয় যে, সুন্নাহ ও হাদিস শরিয়তের অন্যতম দলিল ও উৎস। আল-কুরআনের পরই এর স্থান।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
"রাসুল তোমাদের যা দেন, তা তোমরা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।"- বুঝিয়ে লেখ।
উত্তর