দৃশ্যকল্প-১ এর বর্ণিত হাদিসটি কোন প্রকারের হাদিস? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ বর্ণিত হাদিসটি হলো ফি'লি হাদিস। মহানবি (সা.)-এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। ইসলামি শরিয়তে আল-কুরআনের পরই হাদিসের স্থান। এটি আল-কুরআনের পরিপূরক। হাদিসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তার মধ্যে ফি'লি একটি। দৃশ্যকল্প-১-এর হাদিসটিতে ফি'লি হাদিসের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। দৃশ্যকল্প-১-এর হাদিসটি হলো- রাসুলুল্লাহ (সা.) খেজুর জাতীয় শুকনো খাবার বেজোড় সংখ্যায় খেতেন। এ হাদিসটিতে মহানবি (সা.)-এর একটি কাজের কথা বলা হয়েছে। আর ফি'লি শব্দের অর্থ কাজ সম্বন্ধীয়। যে হাদিসে মহানবি (সা.)-এর কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে ফি'লি বা কর্মসূচক হাদিস বলে। অর্থাৎ মহানবি (সা.) তার জীবনে যেসব কাজ যেভাবে করেছেন তার বর্ণনা এ হাদিসে পাওয়া যায়। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১-এর হাদিসটি ফি'লি হাদিস।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর বর্ণিত হাদিসটি কোন প্রকারের হাদিস? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর