'ক' নম্বর ছকের মধ্যে কোন সূরার বক্তব্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' নম্বর ছকে সূরা আত-তীনের বক্তব্য প্রতিফলিত হয়েছে। মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিকনির্দেশনাস্বরূপ মহান আল্লাহ সূরা আত-তীন নাজিল করেছেন। এ সূরায় অন্যায়ের প্রতিফলনের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। 'ক' নম্বর ছকে এসব বক্তব্যের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে। 'ক' নম্বর ছকে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। তাদের গঠনগত সৌন্দর্যের কথাও বলা হয়েছে। আবার মানুষের আচরণগত কলুষতার কথাও উঠে এসেছে। এসব বিষয় সূরা আত-তীনে আমরা দেখতে পাই। এর প্রথম তিনটি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তায়ালা মানুষের আকৃতি সম্পর্কে বলেছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন সৃষ্টিজগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত অপমানিত করেন। তাকে শাস্তি দেন। মনুষ্যত্বের স্তর থেকে তখন মানুষকে পশুত্বের স্তরে নামিয়ে দেওয়া হয়। সুতরাং বোঝা যায় 'ক' নম্বর ছকটি সূরা আত-তীনের বক্তব্যের প্রতিফলিত রূপ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
'ক' নম্বর ছকের মধ্যে কোন সূরার বক্তব্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Rajshahi · 2020
উত্তর
উত্তর