মিনহাজ ব্যবসার ক্ষেত্রে যে হাদিসের অনুসরণ করেছেন তা নির্ধারণপূর্বক তার স্ত্রীর উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: মিনহাজ ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের অনুসরণ করেছেন। এ সম্পর্কে তার স্ত্রীর উক্তিটি যথার্থ। ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। যারা সততা ও বিশ্বস্ততার সাথে এ কাজটি করবেন, তারা দুনিয়া ও আখিরাতে অত্যন্ত মর্যাদার অধিকারী হবেন। মিনহাজ সাহেব একজন সৎ ব্যবসায়ী। তিনিও এ মর্যাদা লাভ করবেন। মিনহাজ তার দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন। তার দোকানে কোনো প্রকার ভেজালের সুযোগ নেই। এ থেকে বোঝা যায়, তিনি একজন সৎ ব্যবসায়ী। তার স্ত্রী নুজহা বলেন, সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। নুজহার এ বক্তব্যটি সম্পূর্ণরূপে সঠিক। কারণ রাসুল (স) বলেছেন, 'কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীরা শহিদগণের সাথে অবস্থান করবেন।' (ইবনে মাজাহ) তারা সেদিন আল্লাহর অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। সৎ ব্যবসায়ীরা শহিদদের মতো-জান্নাতে প্রবেশ করবেন। তবে এ ক্ষেত্রে শর্ত হলো ব্যবসায়ীকে সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা করতে হবে এবং বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। ব্যবসায় প্রতারণার আশ্রয় নিলে বা মিথ্যা বললে এ মহাপুরস্কার থেকে তারা বঞ্চিত হবেন। উপরের আলোচনা থেকে বলা যায়, একজন সৎ ব্যবসায়ী হিসেবে মিনহাজ সাহেব ইহকালীন সাফল্যের পাশাপাশি পরকালীন জীবনে আল্লাহ প্রদত্ত মহাপুরস্কার লাভ করবেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
মিনহাজ ব্যবসার ক্ষেত্রে যে হাদিসের অনুসরণ করেছেন তা নির্ধারণপূর্বক …
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর