জনাব ইমরানের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব ইমরানের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের সূরা আদ-দুহার শিক্ষা প্রতিফলিত হয়েছে। আদ-দুহা আল কুরআনের ৯৩তম সূরা। এখানে আল্লাহ তায়ালা তাঁর প্রদত্ত সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে রাসুল (স)-কে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন। তিনি রাসুল (স)-কে সাহায্যপ্রার্থী বা ভিক্ষুকদের সাথে কঠোর ব্যবহার না করার কথা বলেছেন। জনাব ইমরানের মধ্যেও এ শিক্ষার প্রতিফলন ঘটেছে। অফিসে যাওয়ার পথে জনাব ইমরানের কাছে একজন অসহায় লোক সাহায্য চায়। তিনি কোনোরূপ বিরক্তি প্রকাশ না করে সাধ্যানুযায়ী তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। জনাব ইমরানের এরূপ আচরণে সূরা আদ-দুহায় বর্ণিত অসহায় ভিক্ষুকদের সাথে সদাচরণের শিক্ষার চিত্র ফুটে উঠেছে। এ সূরার অন্যতম শিক্ষা হলো ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের সাহায্য এবং কল্যাণ করা। অভাবী সাহায্যপ্রার্থী ও ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। সূরা আদ-দুহার ১০ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, 'এবং প্রার্থীকে ধমক দেবেন না।' তাই গরিব-দুঃখী ও ভিক্ষুকদের সাথে সবসময় সদাচার করতে হবে। যা জনাব ইমরানের আচরণে দেখা যায়। তাই বলা যায়, তার কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের সূরা আদ-দুহার শিক্ষা প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জনাব ইমরানের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর