দৃশ্যপট ১-এ মতি মিয়ার চরিত্রে কোন সূরার শিক্ষা লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট ১-এ মতি মিয়ার চরিত্রে সূরা আল-মাউনের শিক্ষা লঙ্ঘিত হয়েছে। সূরা আল-মাউন আল কুরআনের ১০৭তম সূরা। এ সূরায় সালাতের প্রতি উদাসীন না হওয়া, ইয়াতিম ও মিসকিনদের সাহায্য-সহযোগিতা করা, গৃহস্থালির উপকরণ অন্যদের দান করা প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু মতি মিয়ার মধ্যে এ শিক্ষার প্রতিফলন লক্ষ করা যায় না। দৃশ্যপট ১-এ দেখা যায়, মতি মিয়া অনিচ্ছা সত্ত্বেও ভাইকে দেখানোর জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করে। এছাড়া প্রতিবেশী এক টুকরা রশি চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর মাধ্যমে তিনি সূরা আল-মাউনের শিক্ষাকে লঙ্ঘন করেছেন। কারণ সূরা আল-মাউনের শিক্ষা হলো কোনো-ক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। অথচ তিনি এ ব্যাপারে উদাসীন, বরং লোক দেখানোর জন্য সালাত আদায় করেছেন। এছাড়া গৃহস্থালির সামান্য জিনিস তথা এক টুকরা রশি তার প্রতিবেশীকে দিতে কার্পণ্য করেছেন। সূরা আল-মাউনে সালাতে উদাসীনতা দেখনো এবং প্রতিবেশীদের গৃহস্থালির উপকরণ দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহী লোকদের জন্য মহাধ্বংসের কথা বলা হয়েছে। মতি মিয়া তার কাজের জন্য আল্লাহর শাস্তির সম্মুখীন হবেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
দৃশ্যপট ১-এ মতি মিয়ার চরিত্রে কোন সূরার শিক্ষা লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর