ইমাম সাহেবের মূল্যায়নের যথার্থতা সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ইমাম সাহেব রাহাতের কাজ বিশ্লেষণ করে তাকে একজন ভালো মানুষ তথা মুমিন হিসেবে ইঙ্গিত করায় তার মূল্যায়ন যথার্থ হয়েছে। একজন মুমিন জীবনের প্রত্যেকটি কাজে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথ অনুসরণ করেন। এতে তার যত কষ্ট ও ক্ষতি স্বীকার করতে হয় তিনি হাসি মুখে তা করে যান। এক্ষেত্রে তিনি ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দেন। ফলে মুমিনের কাজে একজন ভালো মানুষের কাজের প্রতিফলন ঘটে। তার কাজের মাধ্যমে তার এবং সারা পৃথিবীর মানুষের কল্যাণ হয়। রাহাতের কাজে এসব গুণের প্রতিফলন ঘটেছে বলে ইমাম সাহেব তাকে ভালো মানুষ বা মুমিন লোক হিসেবে আখ্যা দিয়েছেন। ইমাম সাহেব রাহাতের কাজকে আশ্চর্যজনক বলেছেন। আবার এ রকম কাজ থেকে ভালো লোক ছাড়া কেউ উপকৃত হতে পারে না বলে মন্তব্য করেছেন। কারণ রাহাত তার ব্যবসায়ে কোনো প্রতারণার আশ্রয় নেন না। তিনি একজন সৎ ব্যবসায়ী হিসেবে পণ্যের দোষত্রুটি ক্রেতার কাছে গোপন করেন না এবং খারাপ পণ্য বিক্রিও করেন না। এতে তার হয়ত কিছুটা ক্ষতি হয়। এক্ষেত্রে তিনি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেন। মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা করে সঠিকভাবে সব কাজ পরিচালনা করা। এতে আল্লাহ তায়ালা তার প্রতি সন্তুষ্ট হন। তাকে পুরস্কার ও সাওয়াব দান করেন। রাহাত ব্যবসায়ে অন্যায় লাভের হিসাব করেননি। লাভ অথবা ক্ষতি যাই হোক তিনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর বিধান মেনেছেন। তিনি একজন যথার্থ মুমিন বা ভালো মানুষের পরিচয় দিয়েছেন। তাই তার সম্পর্কে ইমাম সাহেবের মূল্যায়ন যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইমাম সাহেবের মূল্যায়নের যথার্থতা সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর