মানবজীবনে 'ইসলামি কার্যনীতির' অনুসরণ আবশ্যক কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আল্লাহ ও তাঁর রাসুল (স) নির্দেশিত পথে জীবন পরিচালনা করার জন্য ইসলামি কার্যনীতি বা শরিয়ত অনুসরণ করা আবশ্যক। শরিয়ত হলো ইসলামি জীবন পদ্ধতি। এটি আল্লাহ ও তাঁর রাসুল (স)-এর আদেশ, নিষেধ ও দিকনির্দেশনার সমষ্টি। এর মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধান জানা যায়। উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরিয়তে বিবৃত রয়েছে। সর্বোপরি মানুষের সার্বিক জীবনাচরণ সুষ্ঠু ও সুন্দর করার জন্য শরিয়ত তথা 'ইসলামি কার্যনীতি' অনুসরণ আবশ্যক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
মানবজীবনে 'ইসলামি কার্যনীতির' অনুসরণ আবশ্যক কেন? ব্যাখ্যা করো।
উত্তর