নাদিম কোন প্রকারের সূরা অধ্যয়ন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: নাদিম মাদানি সূরা অধ্যয়ন করেছে। অবতরণের সময় বিবেচনায় আল-কুরআনের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত। যথা- মক্কি ও মাদানি। নাদিমের পাঠ করা সূরাটিতে মাদানি সূরার বৈশিষ্ট্য লক্ষ করা যায়। নাদিম যে সূরাটি অধ্যয়ন করেছে সেটির আয়াতগুলো বড় বড়। এতে মুনাফিকদের ষড়যন্ত্রের কথা এবং ইহুদি ও খ্রিষ্টানদের সম্বোধন রয়েছে। আমরা জানি মহানবি (স)-এর মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সব সূরাকে মাদানি সূরা বলা হয়। এ সূরাগুলো ও এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ। এ সূরাগুলোতে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। তাদের কিতাবের বিকৃতি ও পথভ্রষ্টতার কথা বর্ণনা করা হয়েছে। এ আলোচনা থেকে বোঝা যায়, নাদিম মাদানি সূরা অধ্যয়ন করেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
নাদিম কোন প্রকারের সূরা অধ্যয়ন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর