সাদিয়ার প্রাধান্য দেওয়া গ্রন্থটি চিহ্নিত করে এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: সাদিয়ার প্রাধান্য দেওয়া গ্রন্থটি হলো মহাগ্রন্থ আল-কুরআন, মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য যার গ্রন্থের গুরুত্ব সর্বাধিক। আল কুরআন আল্লাহ তায়ালার পবিত্র বাণী। এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তায়ালা হযরত জিবরাইল (আ)-এর মাধ্যমে মহানবি (স)-এর ওপর এ গ্রন্থ নাজিল করেছেন। ইসলামি শরিয়তের প্রধান উৎস হিসেবে আল কুরআনে মানবজাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও নির্দেশনা বিদ্যমান রয়েছে। সাদিয়ার প্রাধান্য দেওয়া গ্রন্থটিও আল কুরআনের ইঙ্গিত বহন করে। সাদিয়া তার বান্ধবীর সাথে গল্প না করে এমন একটি গ্রন্থ আবৃত্তিকে প্রাধান্য দিয়েছেন যার দশটি অক্ষর উচ্চারণ করলে একশত নেকি পাওয়া যায়। এ থেকে বোঝা যায়, সাদিয়া পবিত্র আল কুরআন পাঠ করাকে প্রাধান্য দিয়েছেন। কারণ পবিত্র কুরআনের প্রতিটি হরফ তিলাওয়াতে নেকি পাওয়া যায়। রাসুল (স) বলেন, 'যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। আর এ নেকির পরিমাণ দশ গুণ।' (তিরমিযি) মানুষের জন্য এ গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি মানুষের প্রতি আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞানভান্ডার। এর মাঝে যেমন তাওহিদ, রিসালাত, আখিরাত, ইবাদত ইত্যাদি বিষয়ের বর্ণনা রয়েছে তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞানও এতে বিদ্যমান। এটি তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করা যায়। আদর্শ জীবন গঠনের জন্য পবিত্র কুরআন থেকে শিক্ষা নেওয়ার বিকল্প নেই। উপরের আলোচনা থেকে বলা যায়, মানবজাতির দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পবিত্র কুরআন তিলাওয়াত করা এবং তা থেকে শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি কুরআন তিলাওয়াত করা এবং এ থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ জীবন গঠন করা।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সাদিয়ার প্রাধান্য দেওয়া গ্রন্থটি চিহ্নিত করে এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর