উদ্দীপকে রাহাতের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: রাহাতের কার্মকাণ্ডে ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে। এ মর্যাদা পাওয়ার জন্য তাদের সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। রাহাতের ক্ষেত্রে এ শর্ত পূরণের দৃষ্টান্ত লক্ষ করা যায়। রাহাতের দোকানে দু-একটি খারাপ পণ্য থাকলেও সে তা ক্রেতার কাছে বিক্রি করে না। এছাড়া কোনো অবস্থায়ই সে পণ্যের দোষ-ত্রুটি গোপন করে না। মহানবি (স) বলেছেন, 'বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সাথে থাকবে।' (ইবনে মাজাহ) এ হাদিসের শিক্ষণীয় বিষয় হলো সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করলে মহাপুরস্কার পাওয়া যাবে। এজন্য ব্যবসাক্ষেত্রে সব ধরনের অন্যায়, প্রতারণা ও ধোঁকাবাজি ত্যাগ করতে হবে। যেমন- ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মেশানো, পণ্যের দোষত্রুটি গোপন করা, মওজুতদারি, কালোবাজারি প্রভৃতি কাজ করা যাবে না। তাহলেই রাসুল (স)-এর ঘোষিত মর্যাদা পাওয়া যাবে। রাহাতের মাঝে একজন সৎ ব্যবসায়ির গুণ ও বৈশিষ্ট্য বিদ্যমান। তাই বলা যায়, রাহাত এ হাদিসটির শিক্ষা গ্রহণ করেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
উদ্দীপকে রাহাতের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর