'অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ করো'- আয়াতাংশের ব্যাখ্যা 'করো।
উত্তর: প্রশ্নোল্লিখিত আয়াতাংশের মাধ্যমে আল্লাহ তায়ালা মুসলমানদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ ও সমস্যা সমাধানের নির্দেশনা প্রদান করেছেন। মানবজীবন ও সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় নতুন নতুন সমস্যা ও জটিলতার সৃষ্টি হয়। এ সব সমস্যার সমাধান সময়ের চাহিদার আলোকেই করতে হয়। ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা হিসেবে এ সব নতুন সমস্যা সমাধানে ইজতিহাদ বা কিয়াসের বিধান দিয়েছে। চিন্তা ও গবেষণার মাধ্যমে মুজতাহিদরা সমাধান বের করেন। এ বিধানের নির্দেশনা প্রদান করেই আল্লাহ তায়ালা আলোচ্য আয়াতটি অবতীর্ণ করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
'অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ করো'- আয়াতাংশের ব্যাখ্যা 'করো।
উত্তর