মি. সালেহীনের কর্মকাণ্ডের মাধ্যমে কোন হাদিসের শিক্ষা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: মি. সালেহীনের কর্মকাণ্ডের মাধ্যমে ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসের শিক্ষা ফুটে উঠেছে। ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসে রাসুল (স) বলেছেন, 'মুমিনের সকল কাজ বিস্ময়কর। আর প্রতিটি কাজই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এ কল্যাণ মুমিন ছাড়া আর কেউ লাভ করতে পারে না। যদি সে সুখ-শান্তি লাভ করে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে দুঃখ-কষ্টে নিপতিত হয়, তবে সে ধৈর্যধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর।' (মুসলিম) এ হাদিসের শিক্ষাই মি. সালেহীনের কর্মকাণ্ডে প্রতিফলন হয়েছে। মি. সালেহীন একজন মৎস্য চাষী। বন্যায় তার মৎস্য খামার ভেসে যায়। সমস্ত মাছ বন্যার পানিতে চলে যায়। ফলে সে নিঃস্ব হয়ে পড়ে। তবুও সে মনোবল হারায়নি। বরং ধৈর্য ধারণ করে পুনরায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে। এ ঘটনা থেকে বোঝা যায় মি. সালেহীন মহানবির (স) ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেছেন। কারণ হাদিসটি শিক্ষা দেয় সুখ-দুঃখ উভয়ই মুমিনের জন্য কল্যাণকর। তাই দুঃখ কষ্টের সময় হতাশ হওয়া যাবে না। বরং ধৈর্যসহকারে আল্লাহর আদেশ পালন করতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
মি. সালেহীনের কর্মকাণ্ডের মাধ্যমে কোন হাদিসের শিক্ষা ফুটে উঠেছে? ব্…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর