আলেয়া বেগম যে হাদিসের শিক্ষা অনুসারে কাজ করেছেন, সে হাদিসটি উল্লেখ করে রাজুর মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: আলেয়া বেগম মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের শিক্ষা অনুসারে কাজ করেছেন। আর তার কাজ সম্পর্কে রাজুর মন্তব্য সঠিক। মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসটি হলো- "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করে।” (বায়হাকি) আলোচ্য হাদিস থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ তায়ালা সবকিছুর স্রষ্টা। তিনি সবার পালনকর্তা, রিযিকদাতা ও নিয়ন্ত্রক। তিনি সৃষ্টিকুলকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন। সব সৃষ্টি তাঁর পরিবার। যে ব্যক্তি তাঁর পরিবার তথা সৃষ্টির সেবা করবে তিনি তাকে ভালোবাসবেন, তার প্রতি অনুগ্রহ করবেন। আলেয়া বেগমের ওপর এ হাদিসের প্রভাবে পড়েছে। আলেয়া বেগম একটি বিড়াল ছানার প্রতি পরম মমতা দেখিয়ে তাকে সেবা করেছেন। তার ছেলে রাজু এ কাজটিকে আল্লাহর প্রিয় বলে মন্তব্য করেছে। সৃষ্টির প্রতি সদাচরণ ও অনুগ্রহ করলে আল্লাহ তায়ালা খুশি হন। যারা সৃষ্টির প্রতি সদয় আচরণ করেন তারা মহান আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠেন এবং আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন। উপরের আলোচনা থেকে বোঝা যায়, আলেয়া বেগম মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসটি অনুসরণ করেছেন, আর তার কাজ সম্পর্কে রাজুর মন্তব্যটি যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
আলেয়া বেগম যে হাদিসের শিক্ষা অনুসারে কাজ করেছেন, সে হাদিসটি উল্লেখ …
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর